Breaking News
Home / TRENDING / স্ত্রীর চিকিৎসার জন্য সন্তান বিক্রি, আটকালো পুলিশ

স্ত্রীর চিকিৎসার জন্য সন্তান বিক্রি, আটকালো পুলিশ

নিজস্ব সংবাদদাতাঃ
বাবা হয়েও ২৫ হাজার টাকায় বিক্রি করে দিচ্ছিলেন নিজের মেয়েকে। কারণ গর্ভবতী স্ত্রীর চিকিৎসার জন্য অনেক টাকা দরকার। উত্তরপ্রদেশের কনৌজে এমনই চমকে দেওয়া ঘটনা ঘটল। যদিও সন্তান বিক্রি রুখে দিল পুলিশ।
অরবিন্দ বাঞ্জারার বাড়ি কনৌজের বারেঠি দারাপুরে। সঙ্কটজনক পরিস্থিতিতে অরবিন্দের ৬ মাসের গর্ভবতী স্ত্রী সুখদেবীকে ভর্তি করতে হয় জেলা হাসপাতালে। চিকিৎসকেরা জানান, রোগীর রক্তের প্রয়োজন। না হলে বাঁচবে না। অরবিন্দ স্ত্রীর জন্য রক্ত কিনতে এবং চিকিৎসার ব্যয়ভার বহন করতেই তিন বছরের মেয়েকে বিক্রি করার সিদ্ধান্ত নেয়।
অরবিন্দের মতো, অন্য উপায় ছিল না। অরবিন্দের তিন বছরের মেয়ে ছাড়াও একটি এক বছর বয়সি ছেলে রয়েছে। অসুস্থ সুখদেবী জানান, সন্তানকে কে বিক্রি করে দিতে চায়! কিন্তু আমরা কিছুতেই অর্থের বন্দোবস্ত করতে পারছিলাম না। সব হাসপাতালই এক কথা বলছে। চিকিৎসার জন্য অনেক টাকা দরকার। যদিও গরিব পরিবারটিকে পুলিশ অর্থ সাহায্যের আশ্বাস দিয়েছে।
স্থানীয় পুলিশ আধিকারিক আমোদ কুমার সিং জানান, বাচ্চা বিক্রি করার কথা জেনে আমরা আটকাই। পরিবারটিকে চিকিৎসার জন্য যাবতীয় অর্থ সাহায্য করা হবে। পাশাপাশি রক্তের প্রয়োজন হলে তারও ব্যবস্থা করব আমরা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *