নিজস্ব সংবাদদাতা
দিল্লির ডাবড়িতে ম্যানহোল পরিস্কার করতে গিয়ে মৃত শ্রমিক অনিলের পরিবারের পাশে দাঁড়াল ট্যুইটারাত্তি। অনিলের শেষকৃত্য, তার বাচ্চাদের পড়াশোনার জন্য ২৪ লক্ষ টাকা তোলে ট্যুইটার পরিবার । প্রসঙ্গত, গত এক সপ্তাহে দিল্লির দুটি জায়গায় ম্যানহোল পরিস্কার করতে গিয়ে ৪জনের মৃত্যু হয়েছে। প্রতি ক্ষেত্রেই শ্রমিকদের প্রশিক্ষণ ছাড়া ম্যানহোলে নামানো হয়েছিল বলে জানা গিয়েছে। সম্প্রতি অনিলের মৃতদেহের পাশে দাঁড়ানো তাঁর ছোট ছেলের ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়। এরপরই ট্যুইটার ইউজাররা অনিলের পরিবারের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news