Breaking News
Home / TRENDING / শোভনের জরুরি বৈঠকে সিদ্ধান্ত, ট্রেড লাইসেন্সে আর সুপারিশ নয়

শোভনের জরুরি বৈঠকে সিদ্ধান্ত, ট্রেড লাইসেন্সে আর সুপারিশ নয়

নিজস্ব সংবাদদাতাঃ
বাগরি মার্কেট কাণ্ডের পর বহুতল বাজারগুলির ক্ষেত্রে কড়া হচ্ছে কলকাতা পুরসভা। মঙ্গলবার এই সংক্রান্ত বিষয়ে জরুরি বৈঠক ডাকা হল মেয়র পারিষদদের। মেয়র সহ সব মেয়র পারিষদ ও ডিজিদের উপস্থিতিতে বৈঠক হয় মঙ্গলবার।
শহরের বহুতল বাজারগুলি নিয়ে কড়া সিদ্ধান্তের ইঙ্গিত পাওয়া গেল এদিন। আজ সিদ্ধান্ত হয়, এবার থেকে বহুতল বাজারগুলির ক্ষেত্রে কোনও সুপারিশ মানা হবে না ট্রেড লাইসেন্সর ক্ষেত্রে। বহুতল বাজারগুলিতে থাকতেই হবে গভীর নলকূপের ব্যবস্থা। পাশাপাশি নিয়ম করা হচ্ছে যে বাজারগুলিতে দোকানের ভিতরেই ব্যবসা করতে হবে। বাইরে কোনও মাল মজুত করা যাবে না। এই সংক্রান্ত বিস্তারিত পুর নির্দেশ দ্রুত কার্যকর করা হবে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *