নিজস্ব সংবাদদাতা
ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে খুনের ষড়যন্ত্র করছে মায়ানমারের ড্রাগ মাফিয়ারা। এমনই অভিযোগ করলেন ত্রিপুরার বিজেপি বিধায়ক রতন চক্রবর্তী। তিনি বলেন, এই বিষয়ে সম্প্রতি মায়ানমারের রাজধানী নায়পিদহতে মিটিং করে বলে গোপন সূত্রে খবর । বিষয়টি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে ত্রিপুরার স্বরাষ্ট্র মন্ত্রীকে জানানো হয়েছে । উল্লেখ্য, মুখ্যমন্ত্রী পদ গ্রহণ করার পর বিপ্লব সরকার ত্রিপুরায় ড্রাগ পাচারকারিদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে। এই ক’মাসে ত্রিপুরায় ৪১ হাজার কেজি মারিজুয়ানা, ২ কেজি হেরোইন, ৮০ হাজার বোতল নিষিদ্ধ কাফ সিরাপ এবং ১.৩৫ লক্ষ নিষিদ্ধ ট্যাবলেট বাজেয়াপ্ত করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে ২৫০জন মাদক পাচারকারিকেও।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news