নিজস্ব সংবাদদাতা
ফের বিতর্কিত মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র। মঙ্গলবার আসানসোলে এক সভায় গিয়ে বাবুল এক দর্শকের ‘ঠ্যাং ভেঙে দেওয়ার’ হুমকি দেন। জানা গিয়েছে, আসানসোলে একটি হুইল চেয়ার বন্টন অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় বারবার হাঁটাহাঁটি করেছিলেন ওই ব্যক্তি। তখনই বিরক্ত বাবুল ওই ব্যক্তিকে ‘পা ভেঙে হাতে ক্রাচ ধরিয়ে দেওয়ার’ হুমকি দেন। আরও একধাপ এগিয়ে বাবুল নিজের নিরাপত্তারক্ষীদের নির্দেশ দেন, ওই ব্যক্তি আর একবার ঘোরাফেরা করলে তাঁর ঠ্যাং ভেঙে দিতে। এরপর ওই ব্যক্তি আর উঠে দাঁড়ানোর সাহস পাননি। প্রসঙ্গত, এর আগেও বিতর্কিত মন্তব্য করে দলকে অস্বস্তিতে ফেলেছেন বাবুল সুপ্রিয়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news