Breaking News
Home / TRENDING / আমডাঙা কাণ্ডে ধৃত সিপিএম নেতার জেল হেফাজতের নির্দেশ

আমডাঙা কাণ্ডে ধৃত সিপিএম নেতার জেল হেফাজতের নির্দেশ

নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগণা:
আমডাঙ্গা কাণ্ডে অভিযুক্ত সিপিএম নেতা জাকিরবুল্লুককে গ্রেফতার করল পুলিশ। শনিবার তাকে রাজস্থানের আজমের শরিফ থেকে গ্রেফতার করেছে পুলিশ। উল্লেখ্য, পঞ্চায়েতের বোর্ড গঠনকে কেন্দ্র করে গত ২৮ আগস্ট রাতে রণক্ষেত্র হয়ে ওঠে উত্তর ২৪ পরগনার আমডাঙা এলাকা। শাসক-বিরোধী সংঘর্ষে প্রাণ হারান তিন তৃণমূল কর্মী ও এক সিপিএমকর্মী আহত হন কমপক্ষে ১৬ থেকে ১৭জন। এই হিংসাত্মক ঘটনার তদন্তে নেমে জাকির বুল্লুকের নাম সামনে আসে। তার খোঁজে তল্লাশি শুরু হয়। মঙ্গলবার  আমডাঙ্গা কান্ডে ধৃত জাকিরবুল্লুকে বারাসাত এ সি জি এম আদালতে তোলা হলে বিচারক ৫ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। এদিন  বারাসাত আদালতে জাকিরকে আনার সময় করা নিরাপত্তার জন্য র‍্যাফ মোতায়ন করেপুলিশ। তারই মাঝে জাকিরকে নিয়ে আসাও যাওয়ার সময় বিক্ষোভ দেখায় তারঅনুগামীরা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *