নিজস্ব সংবাদদাতা
জম্মু কাশ্মীরের রামগড় সেক্টরে এক বিএসএফ জওয়ানের দেহ উদ্ধার করল সেনা। মঙ্গলবার সিজ ফায়ার উলঙ্ঘন করে পাকিস্তান। সেসময় গুলির লড়াইয়ের পর এক ভারতীয় জওয়ান নিখোঁজ হয়ে যায়। মঙ্গলবার রাতে ওই জওয়ানের দেহ উদ্ধার করা হয় । প্রাথমিক তদন্তের পর অনুমান, ওই জওয়ানকে হত্যা করা হয়েছে। তবে এখনও কোনও বিবৃতি জারি করেনি সেনা। জানা গিয়েছে, মঙ্গলবার দুপুর নাগাদ পাকিস্তানের চিনাব রেঞ্জার্স এবং পাকিস্তান সেনার তরফে বিএসএফ জওয়ানদের লক্ষ্য করে গুলি চালায় । সেসময় বিএসএফ জওয়ানরা সীমান্ত লাগোয়া জঙ্গল পরিস্কার করছিল। এরপরই বিএসএফের এক হেড কনস্টেবল নিখোঁজ হয়ে যান। এরপর তল্লাশি চালিয়ে রাতে ওই জওয়ানের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করে সেনা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news