নিজস্ব সংবাদদাতা:
তাঁর গদ্যগুলি ফেলে আসা সময়ের ‘গুরুত্বহীন’ ইতিহাসকে গুরুত্ব দিয়েছে। যেমন একটি প্রবন্ধের নাম ‘প্রয়াত মফসসল’। ১৫ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যায় প্রেস ক্লাবে প্রকাশিত হল কিশোর ঘোষের প্রথম গদ্য সংকলন ‘স্বপ্নাদেশ থেকে স্বপ্নদোষ অবধি’।
কিশোর যদিও শূন্য দশকের অন্যতম পরিচিত কবি তথাপি সে গদ্যকার হিসবেও সুপরিচিত। শনিবার কিশোরের নতুন গ্রন্থের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সমকালীন বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি সুবোধ সরকার। সুবোধ নিজের বক্তব্যে, কিশোরের গদ্যের প্রশংসা করে বলেন, স্মার্ট গদ্য লেখে কিশোর। তাঁর গদ্যের আমি পাঠক। পাশাপাশি সুবোধ গ্রন্থ নির্মাণের প্রশংসা করে শুভেচ্ছা জানান ইতিকথা প্রকশনের তরুণ প্রকাশক শূদ্রক উপধ্যায়কে। প্রকাশকের মতে, কবির গদ্যের একটি বিশেষ গুরুত্ব রয়েছে। কবি ও গদ্যকার কিশোর ঘোষের মতে, নৈমিত্তিক জীবনেও তৈরি হয় ইতিহাস। সেই ইতিহাসকেই তিনি এই বইতে লিপিবদ্ধ করেছেন।
এদিন ইতিকথা প্রকাশনি আয়োজিত গ্রন্থপ্রকাশ অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন ‘লাল পাহাড়ের দেশ যা’ খ্যাত কবি অরুণ চক্রবর্তী, কবি কমল দে শিকদার, সাহিত্যিক বিনোদ ঘোষাল, তরুণ গল্পকার পৌষালী বন্দ্যোপাধ্যায় প্রমুখ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news