নিজস্ব সংবাদদাতা
৭০০ কোটির হাওয়ালা মামলায় দিল্লি ও মুম্বইয়ের ১১টি জায়গায় তল্লাশি চালালো ইডি। দুবাইয়ের ব্যবসায়ী পঙ্কজ কপুর ও তাঁর সহযোগীদের হাওয়ালা মামলায় জড়িত থাকার সন্দেহে এই তল্লাশি বলে জানা গিয়েছে। কপুরের ভারতীয় গয়নার কোম্পানী রাধিকা জেমস প্রাইভেট লিমিটেডেও তল্লাশি চালায় গোয়েন্দারা। এছাড়াও কপুরকে ভুয়ো সংস্থা গড়তে সাহায্যকারী দুই চার্টার্ড অ্যাকাউন্টেটের বাড়িতেও তল্লাশি চালায় ইডি। জানা গিয়েছে, ৫০টি ভুয়ো সংস্থার মাধ্যমে বিদেশে ভারতীয় টাকা পাচার করেছে কপুর।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news