নিজস্ব সংবাদদাতাঃ
কাঁথিতে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের উপর আক্রমণের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করল জেলা বিজেপি। এদিন বিজেপি জেলা কার্যালয় থেকে একটি বিরাট বিক্ষোভ মিছিল বের হয়ে শিলিগুড়ি মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে ৩৪ নম্বর জাতীয় সড়ক ১৫মিনিট অবরোধ করে বিক্ষোভ দেখায় দলীয় কর্মীরা। অবরোধের ফলে ৩৪ নম্বর জাতীয় সড়কে ও রায়গঞ্জ শহর জুড়ে যানজটের সৃষ্টি হয়। বিজেপি জেলা সভাপতি শঙ্কর চক্রবর্তী বলেন, বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের ওপর যারা আক্রমণ চালিয়েছে তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। পাশপাশি যেসব বিজেপি কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা করেছে পুলিশ সেগুলোকে প্রত্যাহার করতে হবে। তা না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দেয় স্থানীয় বিজেপি নেতৃত্ব।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news