নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগণা:
আমডাঙায় মুখ্যমন্ত্রীর নির্দেশে বিরোধীশূন্য পঞ্চায়েত গড়তে চাইছে তৃণমূল। তাই এতো গণ্ডগোল চারিদিকে। মঙ্গলবার উত্তর ২৪ পরগণার আমডাঙার মারিচা পঞ্চায়েত অফিসের পাশের একটিভবনে দলের সাংগঠনিক সভায় একথা বলেন রাজ্যের বিজেপি সভাপতি দিলীপ ঘোষ।সেখানে তিনি পুলিশকেও একহাত নেন।গত ২৮ অগাস্ট পঞ্চায়েতের বোর্ড গঠনের আগের রাতে আমডাঙার বইছগাছিতে তৃণমূল-সিপিএমের রাজনৈতিক সংঘর্ষে তিন জনের মৃত্যু হয়। পরে হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়। তারপর থেকে আমডাঙা নিয়ে রাজনৈতিক চাপানউতোর অব্যাহত।আমডাঙার মারিচা পঞ্চায়েতে বোর্ড গঠনের সম্ভাবনার জায়গায় থাকলেও সংঘর্ষ নিয়ে বিজেপি নীরবই ছিল। এদিন আমডাঙায়দলের সাংগঠনিক সভায় মৌনতা ভাঙলেও স্বমেজাজে ছিলেন না দিলীপ ঘোষ। তিনি বলেন, এখানে আমাদের সংগঠন শক্তিশালী নয়। তবে মারিচায় আমরা পঞ্চায়েত গড়ব। গত ১৬সেপ্টেম্বর আমডাঙার মাধবপুরের সভায়রাজ্য বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসুসর্বদলীয় বৈঠকে শান্তি ফেরানোর কথা বলেছিলেন। দিলীপ অবশ্য এদিন তাখারিজ করে দিয়ে বলেছেন, সর্বদলীয় সভা করে কোনও লাভ হবে না।বিজেপির দুই নেতার গ্রেফতার প্রসঙ্গে দিলীপের বক্তব্য, পুলিশ তাঁদের ফাঁসিয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news