নিজস্ব সংবাদদাতাঃ
মাঝেরহাট কাণ্ডের জের, এবার ব্রিজগুলির স্বাস্থ্য পরীক্ষার নির্দেশিকা দেওয়া হল পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়ারদের। পূর্ত দপ্তরের হাতে থাকা ব্রিজগুলির মধ্যে ‘ক্ষতিগ্রস্ত’ ও ‘ভীষণভাবে ক্ষতিগ্রস্ত’ ব্রিজের তালিকা তৈরি করে ২৮ সেপ্টেম্বরের মধ্যে তা জমা দিতে বলা হয়েছে পূর্ত দফতরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারদের। হেড অফিসে জমা দিতে হবে এই তালিকা। সেই সঙ্গে বিশেষ গুরুত্ব দিয়ে তালিকা তৈরি করতে বলা হয়েছে।
উল্লেখ্য, ইতিমধ্যেই ২০টি ব্রিজের তালিকা তৈরি করা হয়ে গেছিল। এগুলি মুলত কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার ব্রিজ। এর বাইরেও গোটা রাজ্যে পূর্ত দপ্তরের আওতাধীন প্রায় ১৪০০ ব্রিজ রয়েছে। এই নির্দেশিকায় সেই ব্রিজগুলোর স্বাস্থ্য পরীক্ষা করে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশও দেওয়া হল আজ। মাঝেরহাট কাণ্ডের পর আর ঝুঁকি নিতে চায় না পূর্ত দপ্তর।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news