নিজস্ব সংবাদদাতাঃ
এবার ফারাক্কা ব্রিজে ভারী যান চলাচল নিষিদ্ধ হল। মাঝেরহাট কাণ্ডের জের-এ একের পর এক ব্রিজের স্বাস্থ্য নিয়ে সংশয় দেখা দিয়েছে। প্রচার মাধ্যমে উঠে আসছে অধিকাংশ ব্রিজের আশঙ্কাজনক অবস্থা। সেই তালিকায় ফারাক্কা ব্রিজও পড়ে গেল। পরিস্থিতি বিচার করে এবার ফরাক্কা ব্রিজের সংস্কারের কাজে হাত দিচ্ছে রাজ্য। অক্টোবর মাস থেকেই উত্তর ও দক্ষিণবঙ্গের যোগাযোগকারী এই সেতু মেরামতির কাজ শুরু হবে। মঙ্গলবার এই কথা জানিয়েছেন রাজ্যের পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী।
মেরামতির কারণে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সেতুতে যান চলাচলে নিয়ন্ত্রণ আনা হচ্ছে। শুভেন্দুবাবু জানান— সেতু সংস্কারের কারণে নভেম্বর থেকে এই সেতুতে সমস্ত ভারী যান চলাচল নিষিদ্ধ হবে। এই ব্যারেজটি যেহেতু কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন, সেই কারণে কেন্দ্রীয় সরকারের অনুমতি নেওয়া হবে। সংস্কারের খরচ পড়বে ১০ কোটি ৭৬ লক্ষ টাকা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news