ওয়েব ডেস্ক: এবার থেকে আবেদনের ৪ ঘন্টার মধ্যে মিলবে প্যান কার্ড। এর জন্য আয়কর দফতর ব্যবহার করতে চলেছে বিশেষ প্রযুক্তি। যে প্রযুক্তির সুবিধে পাওয়া যাবে দেশের প্রতিটি রাজ্যে। তবে অল্প সময়ে প্যান পেতে হলে সামান্য খরচ করতে হবে আপনাকে। যার পরে আবেদনের দিনই হাতে পেয়ে যাবেন প্যান নং-সহ প্যান কার্ড। …
আরও পড়ুন »বুলন্দশহর কাণ্ডে উঠে এল আরও চাঞ্চল্যকর তথ্য
ওয়েব ডেস্ক: বুলন্দশহরের ঘটনায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য। তদন্তের রিপোর্টে জানানো হয়েছে, একই পিস্তলের গুলিতে মৃত্যু হয়েছে ইন্সপেক্টর সুবোধ সিংহ এবং স্থানীয় যুবক সুমিতের। জানা গিয়েছে, দুজনেরই মৃত্যু হয়েছে .৩২ বোরের পিস্তলের গুলিতে। আশ্চর্যজনক তথ্য হল, এই একই রিভলভার ব্যবহার করতেন ইন্সপেক্টর সুবোধ সিংহ। ফলে প্রশ্ন উঠছে তাহলে কী পুলিশের …
আরও পড়ুন »“দয়া করে টাকা নিয়ে নিন” । কাকে বললেন বিজয় মাল্য?
ওয়েব ডেস্ক: ব্যাঙ্ক থেকে ধার নেওয়া সমস্ত টাকা ফিরিয়ে দিতে চান বিজয় মাল্য। বুধবার সোশাল মিডিয়ায় ট্যুইট করে টাকা ফিরিয়ে নিতে ‘ বিনম্র আবেদন’ জানান মাল্য। মাল্য বলেন, মিডিয়া এবং রাজনীতিবিদরা তাঁকে তছরুপকারীর তকমা লাগিয়ে দিয়েছে। এসব মিথ্যা কথা। মাল্য বলেন তিনি কর্ণাটক হাই কোর্টে সব মিটিয়ে নেওয়ার আবেদন করেছিলেন। …
আরও পড়ুন »অন্তরীক্ষে নতুন রঙ ভারতের। জেনে নিন ক্লিক করে
ওয়েব ডেস্ক: অন্তরীক্ষে আরও একটি বড় পদক্ষেপ ভারতের। ফ্রেঞ্চ গুয়েনার কুরোউ স্পেস সেন্টার থেকে ইসরোর তৈরি সবথেকে ভারী স্যাটেলাইট জিস্যাট-১১ উৎক্ষেপণ করা হয়। এই স্যাটেলাইটটির ওজন ৫৮৫৪ কেজি। এই স্যাটেলাইটটি ভারতের গ্রামীণ এলাকায় ইন্টারনেট পরিষেবা পৌঁছে দেবে। ইসরোর চেয়ারম্যান কে সিভান জানিয়েছেন, এই স্যাটেলাইটটির মাধ্যমে সারা ভারতে হাই-স্পিড ব্রডব্যান্ড পরিষেবা …
আরও পড়ুন »কেজরি সরকারকে ২৫ কোটি জরিমানা কেন? জেনে নিন ক্লিক করে
ওয়েব ডেস্ক: বার বার সতর্ক করা সত্তেও দিল্লির দূষণ আটকাতে না পারায় কেজরিবাল সরকারকে ২৫ কোটি টাকার জরিমানা করল ন্যাশনাল গ্রিন ট্রিবিউনাল। সোমবার এনজিটির চেয়ারপার্সন আদর্শ কুমার গোয়েলের নেতৃত্বাধীন বেঞ্চ জানায় দিল্লির মুন্দকায় খোলা জায়গায় জঞ্জাল পোড়ানো আটকাতে কোনও পদক্ষেপই নেয়নি দিল্লি সরকার। এছাড়াও মুন্দকা এলাকার ফ্যাক্টরিতে চামড়া, প্লাস্টিক, তেল …
আরও পড়ুন »দুই হেভিওয়েট দলের কর্মসূচী সামলানোই বড় চ্যালেঞ্জ পুলিশের
নীল বণিক: বিজেপির গণতন্ত্র বাঁচাও যাত্রার দিনই বিজেপির পাল্টা পবিত্র যাত্রা করার ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস। আর দুই দলের টক্করে ঘুম ছুটেছে পুলিশের। বিজেপির যাত্রার উদ্বোধন করবেন স্বয়ং বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ জেড প্লাস নিরাপত্তা পান। তাই তাঁর নিরাপত্তায় কোনও রকম খামতি রাখা যাবে …
আরও পড়ুন »বিজেপির রথযাত্রা আটকাতে এবার বাস মালিকদের হুমকি তৃণমূলের
নীল বণিক: বিজেপির রথযাত্রাকে কেন্দ্র করে উত্তেজনার পারদ বাড়ছে। কখনও সভা করার জায়গা না দেওয়া, কখনও রথযাত্রা আটকাতে বাস মালিকদের তৃণমূল ক্যাডাররা ভয় দেখাচ্ছে বলে অভিযোগ করছেন বিজেপির সংখ্যালঘু সেলের সভাপতি আলি হোসেন। তিনি বলেন, কোচবিহার শহরের মধ্যে বিজেপিকে সভা করার জন্য কোনও জায়গা-ই দিচ্ছে না শাসক দল। কোচবিহার মদনমোহন …
আরও পড়ুন »রাজ্যের কোন জেলায় সভা করবেন রাজনাথ সিংহ? জেনে নিন ক্লিক করে
নীল বণিক রাজ্যের সীমান্তবর্তী এলাকাগুলিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহকে দিয়ে সভা করানোর সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। গণতন্ত্র বাঁচাও যাত্রায় রাজ্যে প্রধানমন্ত্রী থেকে মন্ত্রীসভার সমস্ত হেভিওয়েট মন্ত্রীরাই সভা করতে আসছেন। সেই তালিকায় নাম রয়েছে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহেরও। তিনি উত্তরচব্বিশ পরগনার বারাসাত, বসিরহাট ও বনগাঁয় সভা করবেন। উত্তরচব্বিশ পরগনার এই তিন শহর …
আরও পড়ুন »বিজেপিকে রুখতে এবার ২ কোটির খোল বিলি করবেন কেষ্ট
ওয়েব ডেস্ক: ‘চড়াম চড়াম’ ঢাক না হলেও বাস্তবিক খোল বাজবে এবার বীরভূমে। নেপথ্যে অনুব্রত মণ্ডল। সেই মতো বিজপির রথযাত্রার আগেভাগে কেষ্টর দেশে খোল করতাল বিলি হবে আগামীকাল। বুধবার বোলপুর ডাকবাংলো মাঠে জেলা তৃণমূল কংগ্রেস কমিটির এই কর্মসূচি রয়েছে বলে জানা গিয়েছে। রাজনৈতিক মহলের ধারনা বিজেপির হিন্দুত্বের রথকে রুখতে নীল-সাদা খোল করতাল-রাজনীতিতে …
আরও পড়ুন »মরণ ও মননখেলায় পরিচালক কমলেশ্বরের নাটক ‘প্লে হাউস’
পার্থসারথি পাণ্ডা ঝোড়ো হাওয়া আর বৃষ্টি ভেজা এক রাতে ‘নিশ্চিত আশ্রয়ের’ খোঁজে ইন্দ্রজিৎ দত্তের সঙ্গে ‘আমরা’ ঢুকে পড়ি একটি পোড়োবাড়িতে। সে বাড়ির দমবন্ধ করা অন্ধকার একটি ঘর, সাজানো গোছানো, কিন্তু রহস্যময়। আমরা যখন ইন্দ্রজিৎ-এর সঙ্গে প্রথম সেই ঘরে ঢুকলাম, তখন সেই ঘরের ভৌতিক ছায়াচ্ছন্নতার মাঝে প্রবল অস্তিত্ব নিয়ে উপস্থিত ছিল …
আরও পড়ুন »কংগ্রেসের গাফিলতিতে করতারপুর সাহিব পাকিস্তানে: প্রধানমন্ত্রী
ওয়েব ডেস্ক: এবার করতারপুর সাহিব নিয়ে সরাসরি কংগ্রেসকে তোপ দাগলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ মোদী বলেন, শিখদের ওই ধর্মস্থান পাকিস্তানের সীমানায় চলে যাওয়ার জন্য কংগ্রেস দায়ী। মোদীর অভিযোগ, দেশভাগের সময় কংগ্রেস নেতারা যদি একটু গুরুত্ব দিয়ে বিষয়টি ভাবতেন, তাহলে আমাদের করতারপুর সাহিব আলাদা হয়ে যেত না। উল্লেখ্য, করতারপুর সাহিব গুরুনানকের …
আরও পড়ুন »নির্মলা সঙ্কটজনক, দেখা করলেন মেয়র
ওয়েব ডেস্ক: মঙ্গলবার অসুস্থ সঙ্গীত শিল্পী নির্মলা মিশ্রকে দেখতে হাসপাতালে গেলেন কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম। মেয়র সঙ্গীত শিল্পীর প্রতিবেশিও বটে। বেশ কিছুদিন ধরেই অসুস্থ নির্মলা মিশ্র। সোমবার জ্বর, শ্বাস কষ্ট-সহ একাধিক সমস্যা নিয়ে বর্ষীয়ান সঙ্গীত শিল্পীকে রাসবিহারী মোড়ের কাছের একটি নার্সিংহোমে ভর্তি করা হয়। নার্সিংহোম সূত্রে খবর, সোমবার যে অবস্থায় ভর্তি হয়েছিলেন, মঙ্গলবার …
আরও পড়ুন »আদালতে শোভন-বৈশাখী, রত্না এলেন মেয়েকে নিয়ে (দেখুন ভিডিও)
ওয়েব ডেস্ক: মঙ্গলবার আলিপুর আদালতে ছিল শোভন চট্টোপাধ্যায় ও রত্না চট্টোপাধ্যায়ের বিবাহ বিচ্ছেদের মামলার শুনানি। এদিন শোভন চট্টোপাধ্যায় তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায় সঙ্গে নিয়ে কোর্টে আসেন। কিছু পরেই আদালত কক্ষে ঢোকেন রত্না চট্টোপাধ্যায়। সঙ্গে ছিল তাঁর মেয়ে। আদালত চত্বর থেকে বেরোনোর সময় শোভন চট্টোপাধ্যায় বলেন, মেয়েকে প্রভাবিত করতেই রত্না তাকে …
আরও পড়ুন »বিয়েই পেশা! মাঝে মাঝে চাকরি দেওয়ার নামে টাকা হাতানো
নিজস্ব সংবাদদাতা: একই অঙ্গে একাধিক রূপ। তিনি অভিজিৎ মণ্ডল, আবার সেই তিনিই শেখ মুজিবর রহমান। নাম ভারিয়ে নানা ভাবে একাধিক ব্যক্তিকে প্রতারণা করেছে সে গত কয়েক মাসে। বিয়ে করেছে অনেকগুলো। হিন্দু মেয়েকে যেমন বিয়ে করেছে তেমনি মুসলমান পাত্রীকেও বোকা বানিয়েছে। এমনকী চাকরি দেওয়ার নাম করে কয়েক লক্ষ টাকা বাজার থেকে …
আরও পড়ুন »বুলন্দশহরে হিংসা, গ্রেফতার প্রধান অভিযুক্ত বজরং নেতা যোগেশ রাজ
ওয়েব ডেস্ক: ইট দিয়ে থেতলে নয়, গুলি করে খুন করা হয়েছে ইন্সপেক্টর সুবোধ কুমার সিং-কে। তার আগে অবশ্য সুবোধের মাথায় ইটের আঘাত লাগে। আহত সুবোধকে তাঁর গাড়ির চালক দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু উন্মত্ত জনতা তাড়া করলে চালক নিজের প্রাণ বাঁচিয়ে পালায়। সব মিলিয়ে উত্তরপ্রদেশের বুলন্দশহরে গতকালকের তাণ্ডবের …
আরও পড়ুন »পুলিশ খুনে রাজনৈতিক রঙ দেখা হবে না, জানিয়ে দিলেন যোগী
ওয়েব ডেস্ক: বুলন্দশহরে পুলিশ খুনের ঘটনায় রাজনৈতিক রঙ দেখা হবে না, জানিয়ে দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এদিন তিনি সাফ জানিয়ে দেন অন্যায়কারীরা চরম শাস্তি পাবেন। ইতিমধ্যে এই ঘটনায় ২৭ জনের বিরুদ্ধে এফআইআর করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে ৫জনকে। এছাড়াও ৬০জন অজ্ঞাত পরিচয়ের বিরুদ্ধেও মামলা করেছে পুলিশ। উল্লেখ্য, ঘটনায় প্রধান …
আরও পড়ুন »
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news