Breaking News
Home / TRENDING / নির্মলা সঙ্কটজনক, দেখা করলেন মেয়র

নির্মলা সঙ্কটজনক, দেখা করলেন মেয়র

ওয়েব ডেস্ক:

মঙ্গলবার অসুস্থ সঙ্গীত শিল্পী নির্মলা মিশ্রকে দেখতে হাসপাতালে গেলেন কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম। মেয়র সঙ্গীত শিল্পীর প্রতিবেশিও বটে।

বেশ কিছুদিন ধরেই অসুস্থ নির্মলা মিশ্র। সোমবার জ্বর, শ্বাস কষ্ট-সহ একাধিক সমস্যা নিয়ে বর্ষীয়ান সঙ্গীত শিল্পীকে রাসবিহারী মোড়ের কাছের একটি নার্সিংহোমে ভর্তি করা হয়। নার্সিংহোম সূত্রে খবর, সোমবার যে অবস্থায় ভর্তি হয়েছিলেন, মঙ্গলবার তার থেকে কিছুটা উন্নতি হলেও বিপদ পুরোপুরি কাটেনি। কয়েক বছর আগে নির্মলা মিশ্রের বাইপাস সার্জারি হয়।

৮৫ বছরের গায়িকাকে বর্তমানে রাখা হয়েছে আইসিইউ ইউনিটে। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর হৃদযন্ত্রে সমস্যা ধরা পড়েছে। মঙ্গলবার দুপুরেও তাঁকে অক্সিজেন দিতে হয়। রক্তে নিউমোনিয়ার লক্ষ্মণও মিলেছে বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *