Breaking News
Home / TRENDING / দুই হেভিওয়েট দলের কর্মসূচী সামলানোই বড় চ্যালেঞ্জ পুলিশের

দুই হেভিওয়েট দলের কর্মসূচী সামলানোই বড় চ্যালেঞ্জ পুলিশের

নীল বণিক:

বিজেপির গণতন্ত্র বাঁচাও যাত্রার দিনই বিজেপির পাল্টা পবিত্র যাত্রা করার ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস। আর দুই দলের টক্করে ঘুম ছুটেছে পুলিশের। বিজেপির যাত্রার উদ্বোধন করবেন স্বয়ং বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ জেড প্লাস নিরাপত্তা পান। তাই তাঁর নিরাপত্তায় কোনও রকম খামতি রাখা যাবে না বলে জানিয়েছে জেলা পুলিশের এক উচ্চপদস্থ কর্তা। অমিত শাহের নিরাপত্তা জন্য কোচবিহার শহরে ইতিমধ্যেই দিল্লির আধিকারিকরা এসে পৌঁছেছেন। এমনকি রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি আনন্দ কুমারও কোচবিহার শহরে চলে এসেছেন। তিনি শহরের একটি বেসরকারি হোটেলে উঠেছেন। জেলা পুলিশের কর্তারা অমিত শাহের নিরাপত্তা নিয়ে নিজেদের মধ্যে বৈঠক করেছেন। অমিত শাহের রথের পিছনে রাজ্য পুলিশের একটি গাড়ি থাকবে। যে গাড়িতে ডিএসপি পদমর্যাদার একজন পুলিশ কর্তা থাকবেন। তিনিই অমিত শাহের ব্যক্তিগত নিরাপত্তার বিষয়টি দেখবেন। কিন্তুু যাত্রা শুরুর আগেই দুই দলের বাদানুবাদ নিয়ে যথেষ্ট চিন্তায় উত্তরবঙ্গের পুলিশ। তাই সবকিছু ঠিকঠাক সামলে নিজেদের মুখরক্ষা করাই এখন আইজি আনন্দ কুমারের কাছে বড় চ্যালেঞ্জ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *