ওয়েব ডেস্ক:
অন্তরীক্ষে আরও একটি বড় পদক্ষেপ ভারতের। ফ্রেঞ্চ গুয়েনার কুরোউ স্পেস সেন্টার থেকে ইসরোর তৈরি সবথেকে ভারী স্যাটেলাইট জিস্যাট-১১ উৎক্ষেপণ করা হয়। এই স্যাটেলাইটটির ওজন ৫৮৫৪ কেজি। এই স্যাটেলাইটটি ভারতের গ্রামীণ এলাকায় ইন্টারনেট পরিষেবা পৌঁছে দেবে। ইসরোর চেয়ারম্যান কে সিভান জানিয়েছেন, এই স্যাটেলাইটটির মাধ্যমে সারা ভারতে হাই-স্পিড ব্রডব্যান্ড পরিষেবা পাওয়া যাবে। ৪টি স্যাটেলাইট জিস্যাট-১১, জিস্যাট- ১৯, জিস্যাট-২৯ এবং সামনের বছর অন্তরীক্ষে পাঠানোর জন্য তৈরি জিস্যাট-২০র মেলবন্ধনে দেশজুড়ে অকল্পনীয় হাই স্পিড ভয়েস ডেটা এবং ভিডিও স্ট্রিমিং পরিষেবা পাওয়া যাবে।
অত্যন্ত ভারী এই স্যাটেলাইটটি চলতি বছরের মে মাসেই উৎক্ষেপণ হওয়ার কথা ছিল। তবে শেষ মূহুর্তে গোলমাল দেখা দেওয়ায় উৎক্ষেপণ পিছিয়ে দেয় ইসরো। জিস্যাট-১১ কে এরিয়ান স্পেসের বিশেষ যান হেভি এরিয়ান ৫ লঞ্চ ভেহিকালের মাধ্যমে উৎক্ষেপণ করা হয়। স্যাটেলাইট ও লঞ্চ ভেহিকালের ওজন মিলিয়ে দাঁড়ায় ১০২৯৮ কিলো। এই সফল উৎক্ষেপণ ভারতের মুকুটে নতুন মাণিক্য জুড়ে দিল।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news