নীল বণিক
রাজ্যের সীমান্তবর্তী এলাকাগুলিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহকে দিয়ে সভা করানোর সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। গণতন্ত্র বাঁচাও যাত্রায় রাজ্যে প্রধানমন্ত্রী থেকে মন্ত্রীসভার সমস্ত হেভিওয়েট মন্ত্রীরাই সভা করতে আসছেন। সেই তালিকায় নাম রয়েছে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহেরও। তিনি উত্তরচব্বিশ পরগনার বারাসাত, বসিরহাট ও বনগাঁয় সভা করবেন। উত্তরচব্বিশ পরগনার এই তিন শহর বাংলাদেশ সীমান্তের খুব কাছে। তিনটি শহরেই বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সমস্যা রয়েছে। তাই এই জায়গা গুলিতে সভা করে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ শানাবেন রাজনাথ সিংহ। এছাড়াও উত্তরবঙ্গের রায়গঞ্জ ও জঙ্গলমহলের পুরুলিয়ায়ও একটি করে সভা করবেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। দিল্লি সূত্রের খবর রাজনাথ সিংহ রাজ্যে সাত থেকে আটটি সভা করতে পারেন। ২০১৯এ রাজ্যে গেরুয়া ঝড় তুলতে ডিসেম্বর থেকেই হেভিওয়েট বিজেপি নেতারা সভা করবেন রাজ্যজুড়ে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news