ওয়েব ডেস্ক:
বুলন্দশহরে পুলিশ খুনের ঘটনায় রাজনৈতিক রঙ দেখা হবে না, জানিয়ে দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এদিন তিনি সাফ জানিয়ে দেন অন্যায়কারীরা চরম শাস্তি পাবেন। ইতিমধ্যে এই ঘটনায় ২৭ জনের বিরুদ্ধে এফআইআর করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে ৫জনকে। এছাড়াও ৬০জন অজ্ঞাত পরিচয়ের বিরুদ্ধেও মামলা করেছে পুলিশ।
উল্লেখ্য, ঘটনায় প্রধান অভিযুক্ত স্থানীয় বজরং নেতা যোগেশ রাজ, বিজেপির যুব সংগঠনের নেতা শেখর অগরওয়াল ও বিশ্বহিনুদ পরিষদের এক কর্মী উপেন্দ্র রাঘব। ৩ জনকেই গ্রেফতার করেছে পুলিশ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news