ওয়েব ডেস্ক:
বার বার সতর্ক করা সত্তেও দিল্লির দূষণ আটকাতে না পারায় কেজরিবাল সরকারকে ২৫ কোটি টাকার জরিমানা করল ন্যাশনাল গ্রিন ট্রিবিউনাল। সোমবার এনজিটির চেয়ারপার্সন আদর্শ কুমার গোয়েলের নেতৃত্বাধীন বেঞ্চ জানায় দিল্লির মুন্দকায় খোলা জায়গায় জঞ্জাল পোড়ানো আটকাতে কোনও পদক্ষেপই নেয়নি দিল্লি সরকার। এছাড়াও মুন্দকা এলাকার ফ্যাক্টরিতে চামড়া, প্লাস্টিক, তেল ও রাবার পোড়ানো আটকাতেও চেষ্টা করেনি দিল্লি প্রশাসন। এরপরই দিল্লি সরকারকে জরিমানা হিসেবে ২৫ কোটি টাকা জমা করতে বলে এনজিটি। উল্লেখ্য, দেওয়ালীর পর থেকেই দূষণের চাদরে মুড়ে গিয়েছে দিল্লি । বেশ কয়েকবার দূষণের মাত্রা ‘অতি ক্ষতিকর’ স্তর পৌঁছে গিয়েছে । বার বার দিল্লি প্রশাসনকে দূষণ রোধে পদক্ষেপ নিতে বলেছে এনজিটি। কিন্তু প্রতিবারই করব করব করেও পদক্ষেপ এড়িয়ে গিয়েছে কেজরি সরকার।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news