Breaking News
Home / TRENDING / বিজেপিকে রুখতে এবার ২ কোটির খোল বিলি করবেন কেষ্ট

বিজেপিকে রুখতে এবার ২ কোটির খোল বিলি করবেন কেষ্ট

ওয়েব ডেস্ক:

‘চড়াম চড়াম’ ঢাক না হলেও বাস্তবিক খোল বাজবে এবার বীরভূমে। নেপথ্যে অনুব্রত মণ্ডল। সেই মতো বিজপির রথযাত্রার আগেভাগে কেষ্টর দেশে খোল করতাল বিলি হবে আগামীকাল। বুধবার বোলপুর ডাকবাংলো মাঠে জেলা তৃণমূল কংগ্রেস কমিটির এই কর্মসূচি রয়েছে বলে জানা গিয়েছে।

রাজনৈতিক মহলের ধারনা বিজেপির হিন্দুত্বের রথকে রুখতে নীল-সাদা খোল করতাল-রাজনীতিতে মেতেছেন কেষ্ট। কখনও হিন্দু সম্মেলন, কখনও সংখ্যালঘু সম্মেলন, কখনও বা আদিবাসী সম্মেলন করে আগেই চমকে দিয়েছেন অনুব্রত। এবার হবে নাম সংকীর্তন! বীরভূম জেলা তৃণমূলের তরফে জানা গেছে, জেলার সংকীর্তনের দলগুলিকে খোল ও করতাল বিলি করা হবে।

বুধবার প্রায় ৪ হাজার খোল ও ৮ হাজার  করতাল বিলি করা হবে। যা কিনতে খরচ হয়েছে প্রায় ২ কোটি টাকা। নবদ্বীপ ও মুর্শিদাবাদ থেকে আনা হয়েছে বাদ্যযন্ত্র।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *