নীল বণিক:
বিজেপির রথযাত্রাকে কেন্দ্র করে উত্তেজনার পারদ বাড়ছে। কখনও সভা করার জায়গা না দেওয়া, কখনও রথযাত্রা আটকাতে বাস মালিকদের তৃণমূল ক্যাডাররা ভয় দেখাচ্ছে বলে অভিযোগ করছেন বিজেপির সংখ্যালঘু সেলের সভাপতি আলি হোসেন। তিনি বলেন, কোচবিহার শহরের মধ্যে বিজেপিকে সভা করার জন্য কোনও জায়গা-ই দিচ্ছে না শাসক দল। কোচবিহার মদনমোহন মন্দিরের সামনের ময়দানও বিজেপিকে সভা করার জন্য দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। বিজেপির অভিযোগ, কোচবিহার শহরের ভিতর সবকটি ময়দান বেনামে বুক করেছে তৃণমূল। তাই অগত্যা গনতন্ত্র বাঁচাও যাত্রার সভা কোচবিহার শহরের বাইরে করতে হচ্ছে বিজেপিকে। তাও আবার বিজেপি কর্মীদের ধানি জমিতে। ৭ই ডিসেম্বর কোচবিহার শহর থেকে বিজেপির প্রথম গণতন্ত্র বাঁচাও যাত্রা বার হবে। সেই যাত্রায় কোচবিহার জেলার বিভিন্ন গ্রাম থেকে বহু কর্মী বাসে করে আসবেন। কিন্তুু তৃণমূল সরাসরি বাস মালিকদের ধমক দিচ্ছে বলে অভিযোগ করেছে বিজেপি। তৃণমূলের ধমকের পরেই বাম মালিকরা আর বিজেপি কর্মীদের বাস ভাড়া দিতে চাইছেন না। এমনকি ভাড়ার অগ্রীম টাকাও বাস মালিকরা ফেরৎ দিয়ে দিচ্ছেন বলে অভিযোগ। উত্তরবঙ্গের উন্নয়নমন্ত্রী আলি হোসেনের অবশ্য সব অভিযোগ উড়িয়ে বলেন সবটাই মিথ্যে। রথযাত্রায় মানুষ না পেয়ে বিজেপি মিথ্যে দোষারোপের পালা শুরু করেছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news