Breaking News
Home / TRENDING / বিয়েই পেশা! মাঝে মাঝে চাকরি দেওয়ার নামে টাকা হাতানো

বিয়েই পেশা! মাঝে মাঝে চাকরি দেওয়ার নামে টাকা হাতানো

নিজস্ব সংবাদদাতা:

একই অঙ্গে একাধিক রূপ। তিনি অভিজিৎ মণ্ডল, আবার সেই তিনিই শেখ মুজিবর রহমান। নাম ভারিয়ে নানা ভাবে একাধিক ব্যক্তিকে প্রতারণা করেছে সে গত কয়েক মাসে। বিয়ে করেছে অনেকগুলো। হিন্দু মেয়েকে যেমন বিয়ে করেছে তেমনি মুসলমান পাত্রীকেও বোকা বানিয়েছে। এমনকী চাকরি দেওয়ার নাম করে কয়েক লক্ষ টাকা বাজার থেকে তুলে নিয়েছে অভিযুক্ত। এত বড় জালিয়াতকে গতকাল রাতে দীঘার একটি হোটেল থেকে গ্রেফতার করল সরসুনা থানার পুলিশ।

অভিযুক্তের নাম অভিজিৎ মন্ডল, ওরফে শেখ মুজিবর রহমান। যার নামে গত তিন মাসে গণ্ডায় গণ্ডায় কেস জমা পড়েছে রাজ্যের বিভিন্ন থানায়। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত তিনটে বিয়ে করে মুসলিম পরিচয় ব্যবহার করে, একটি বিয়ে করে হিন্দু পরিচয় ব্যবহার করে। এছাড়াও নিজেকে সিআরপিএফ জওয়ান পরিচয় দিয়ে চাকরির লোভ দেখিয়ে একাধিক ব্যক্তির কাছ থেকে দু’ লক্ষ টাকার বেশি হাতিয়ে নেয়। এইসব কাজে মোট ছটা মোবাইল নম্বর ব্যবহার করে সে। পুলিশ চমকে যায় দেখে যে ভোটার কার্ডে অভিজিৎ মন্ডল, আবার আধার কার্ডে নাম শেখ মুজিবর রহমান।

অভিযুক্তকে আজ আলিপুর কোটে পেশ করা হয়।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *