Breaking News
Home / TRENDING / কংগ্রেসের গাফিলতিতে করতারপুর সাহিব পাকিস্তানে: প্রধানমন্ত্রী

কংগ্রেসের গাফিলতিতে করতারপুর সাহিব পাকিস্তানে: প্রধানমন্ত্রী

ওয়েব ডেস্ক:

এবার করতারপুর সাহিব নিয়ে সরাসরি কংগ্রেসকে তোপ দাগলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ মোদী বলেন, শিখদের ওই ধর্মস্থান পাকিস্তানের সীমানায় চলে যাওয়ার জন্য কংগ্রেস দায়ী। মোদীর অভিযোগ, দেশভাগের সময় কংগ্রেস নেতারা যদি একটু গুরুত্ব দিয়ে বিষয়টি ভাবতেন, তাহলে আমাদের করতারপুর সাহিব আলাদা হয়ে যেত না।

উল্লেখ্য, করতারপুর সাহিব গুরুনানকের স্মৃতিবিজড়িত ধর্মস্থান। শিখ সম্প্রদায়ের কাছে এই স্থানের গুরুত্ব অপরিসীম। সেই আবেগকে কার্যত এদিন উসকে দিলেন প্রধানমন্ত্রী। আগামী শুক্রবার রাজস্থানে বিধানসভা নির্বাচন। তার আগে মঙ্গলবার ওই রাজ্যের হনুমানগড়ে নির্বাচনী প্রচারে অংশ নিতে এসে মোদী করতারপুর সাহিব ইস্যুতে কংগ্রেসকে আক্রমণ করলেন।

সম্প্রতি শিলান্যাস হয়েছে করতারপুর করিডরের। এতদিন ভারতীয় সীমান্ত থেকেই করতারপুর সাহিব দেখে সন্তুষ্ট হতে হত দর্শনার্থীদের। নতুন নিয়মে ভিসা ছাড়াই সেখানে পৌঁছে যেতে পারবেন শিখ ধর্মাবলম্বীরা। গুরুনানকের ৫৫০ তম জন্মদিবসের আগেই এই করিডরের শিলান্যাস হয়েছে। খুব শীঘ্রই তা চালু হবে। এই করিডর উদ্বোধনে নিজেকে কৃতিত্ব নেই বলে দাবি করেন  প্রধানমন্ত্রী। তিনি কৃতিত্ব দেন সাধারণ মানুষকে। তাঁর কথায়, আপনার সেই সময় যদি বিজেপিকে ভোট না দিতেন, তাহলে এটা সম্ভব হত না।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *