Breaking News
Home / TRENDING / আদালতে শোভন-বৈশাখী, রত্না এলেন মেয়েকে নিয়ে (দেখুন ভিডিও)

আদালতে শোভন-বৈশাখী, রত্না এলেন মেয়েকে নিয়ে (দেখুন ভিডিও)

ওয়েব ডেস্ক:

মঙ্গলবার আলিপুর আদালতে ছিল শোভন চট্টোপাধ্যায় ও রত্না চট্টোপাধ্যায়ের বিবাহ বিচ্ছেদের মামলার শুনানি। এদিন শোভন চট্টোপাধ্যায় তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায় সঙ্গে নিয়ে কোর্টে আসেন। কিছু পরেই আদালত কক্ষে ঢোকেন রত্না চট্টোপাধ্যায়। সঙ্গে ছিল তাঁর মেয়ে।

আদালত চত্বর থেকে বেরোনোর সময় শোভন চট্টোপাধ্যায় বলেন, মেয়েকে প্রভাবিত করতেই রত্না তাকে সঙ্গে করে কোর্টে নিয়ে এসেছে। যেমন আগেও আমার গোলপার্কের বাড়ির সামনে মেয়েকে সঙ্গে নিয়ে সারা রাত বসে ছিল। আমি চাই ছেলে মেয়ে ভালো ভাবে মানুষ হোক। তবে রত্নার সঙ্গে আমার আর কোনও সম্পর্ক নেই।
রত্না চট্টোপাধ্যায় বলেন, আমি মা হয়ে যদি মেয়েকে প্রভাবিত করে নিয়ে এসে থাকি তাহলে ঠিকই করেছি। সন্তানরা বাবাকে দেখতে চাইছে, এক বছর ধরে বাবার ফ্ল্যাটে সন্তানদের ঢুকতে দেওয়া হয়নি। আমি প্রভাবিত করিনি, প্রভাবিত ভগবান করেছে।
বিচারপতিরা এদিন শোভন-রত্নার বিবাহবিচ্ছেদের মামলার পরবর্তী তারিখ দিয়েছেন ১১ ডিসেম্বর।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *