ওয়েব ডেস্ক:
এবার থেকে আবেদনের ৪ ঘন্টার মধ্যে মিলবে প্যান কার্ড। এর জন্য আয়কর দফতর ব্যবহার করতে চলেছে বিশেষ প্রযুক্তি। যে প্রযুক্তির সুবিধে পাওয়া যাবে দেশের প্রতিটি রাজ্যে। তবে অল্প সময়ে প্যান পেতে হলে সামান্য খরচ করতে হবে আপনাকে। যার পরে আবেদনের দিনই হাতে পেয়ে যাবেন প্যান নং-সহ প্যান কার্ড।
এতদিন প্যান আবেদনের কম করে ১মাস পর কার্ড হাতে মিলত। এবার ৪ ঘন্টাতেই হাতে পাবেন কার্ড। তবে তার জন্য আবেদনের কিছু নিয়ম বদলেছে।
যেমন, নতুন আবেদন পত্রে থাকবে আপনার ই-মেল আইডি। আবেদনের ঘন্টা ৪-এর মধ্যে মেলে পৌঁছে যাবে যাবতীয় তথ্য। যার প্রিন্ট আউট নিয়ে নিলেই প্যান কার্ড আপনার। আগামী বছরের মধ্যেই এই নতুন নিয়ম চালু হবে, জানাচ্ছে আয়কর দফতর।
উল্লেখ্য, এইসঙ্গে কর রিটার্নের ক্ষেত্রেও সরলীকরণের সিদ্ধান্তের কথা জানিয়েছেন সিবিডিটি-র চেয়ারম্যান সুশীল চন্দ্রা। এর ফলে ট্যাক্স রিটার্ন-ফর্ম নতুন করে তৈরি হচ্ছে। এইসঙ্গে প্যানকার্ডে আরও কিছু রদবদল হল। আজ বুধবার (৫ ডিসেম্বর) থেকেই চালু হচ্ছে নতুন নিয়মাবলি। কী সেই নিয়মগুলি?
১) বুধবার থেকে প্যান কার্ডের ফর্মে বাবার পাশপাশি থাকছে মায়ের নাম। যা বাধ্যতামূলক। সিঙ্গল মাদার-দের কথা ভেবেই এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে আয়কর দফতর।
২) বছরে যাঁরা কম করে আড়াই লক্ষ টাকার লেনদেন ব্যাঙ্ক থেকে করছেন, তাঁদের প্যান কার্ড থাকা বাধ্যতামূলক। না থাকলে চলতি আর্থিক বছরে ৩১ মে-র মধ্যে করিয়ে নিতে হবে।
৩) আবেদন পত্রের সঙ্গে সমস্ত নথি খতিয়ে দেখা বাধ্যতামূলক। শুধু আবেদন পত্র নয় তার সঙ্গে আধারকার্ড আছে কি না তা খতিয়ে দেখা হবে। নিরাপত্তায় নজর দিচ্ছে আয়কর দফতর।
৪) এছাড়াও, ভারতীয় নাগরিকদের জন্য ৪৯-এ ,বিদেশিদের জন্য৪৯-এএ ফর্মে প্যান কার্ডের আবেদন বাধ্যতামূলক করা হল।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news