ওয়েব ডেস্ক:
বুলন্দশহরের ঘটনায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য। তদন্তের রিপোর্টে জানানো হয়েছে, একই পিস্তলের গুলিতে মৃত্যু হয়েছে ইন্সপেক্টর সুবোধ সিংহ এবং স্থানীয় যুবক সুমিতের। জানা গিয়েছে, দুজনেরই মৃত্যু হয়েছে .৩২ বোরের পিস্তলের গুলিতে। আশ্চর্যজনক তথ্য হল, এই একই রিভলভার ব্যবহার করতেন ইন্সপেক্টর সুবোধ সিংহ। ফলে প্রশ্ন উঠছে তাহলে কী পুলিশের গুলিতেই মৃত্যু হয়েছিল স্থানীয় যুবক সুমিতের? আর, সুবোধ সিংহও কী পুলিশের গুলিতেই মারা যান? জেলাশাসক অনুজ কুমার স্বীকার করেছিলেন, সোমবারের ঘটনায় পুলিশ গুলি চালিয়েছিল। তবে তা কেবল আত্মরক্ষার জন্য। এদিকে মৃত ইন্সপেক্টর সুবোধ সিংহের সার্ভিস রিভলভারটি এখনও পাওয়া যায়নি। ঘটনায় জড়িত সন্দেহে আটক করা হয়েছে ২৭ জনকে। তবে এখনও নিখোঁজ মূল অভিযুক্ত যোগেশ রাজ। এই ঘটনায় চাপে রয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ২ দিনের মধ্য তদন্ত করে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেন তিনি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news