নিজস্ব সংবাদদাতা
সোয়েটার, শাল তুলে রাখলে তা আবার বের করুন। কারন সরস্বতী পুজোর আগেই শীতের আমেজ আবার ফিরছে। আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামি ৮ এবং ৯ তারিখ সিকিম ও দার্জিলিংয়ে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝার জন্য সিকিম সহ উত্তর বঙ্গের সব জেলায় বৃষ্টিপাত হবে বলে জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস ।এই পশ্চিমী ঝঞ্ঝার ফলে দিনের তাপমাত্রা অনেকটাই বাড়বে ।৯ তারিখ সরস্বতী পুজোর ঠিক আগের দিন দক্ষিণবঙ্গের ঝাড়খণ্ড সংলগ্ন জেলা পুরুলিয়া, বাঁকুড়া ,পশ্চিম মেদিনীপুর, বীরভূমে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় খুব হালকা বৃষ্টি হবার সম্ভাবনা ।এই বৃষ্টি হলে কলকাতাসহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা সামান্য কমবে ।সামনের কয়েকদিন তাপমাত্রা কমা বাড়ার মধ্যেই বিদায় নেবে শীত।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news