ভাস্কর মান্না
এই শতাব্দীর শেষে বদলে যাবে পৃথিবীর রং। নীল হবে গাঢ় নীল, সবুজ হবে আরো সবুজ। কিন্তু আমরা তা অনুধাবন করতে পারব না। এমনটাই জানাচ্ছেন ম্যাসাচুসেট্স ইনস্টিটিউট অফ টেকনোলজির (এমআইটি) গবেষকরা। এর জন্য তাঁরা দায়ী করেছেন বিশ্ব উষ্ণায়ন ও তার ফলে সমুদ্রে থাকা ফাইটোপ্লাংটনের বাসস্থানকে। প্রসঙ্গত, বলে রাখা ভাল, ফাইটোপ্লাংটন একধরনের জলজ উদ্ভীদকণা যা ডাইমিথাইল সালফাইড গ্যাস তৈরি করে। এবং এই গ্যাসই বিশেষ পরিস্থিতিতে মেঘ তৈরি করতে পারে।
এমআইটির গবেষকরা জানাচ্ছেন, “একবিংশ শতকের শেষে সমুদ্রের রঙের অন্তত ৫০ শতাংশ নীল বেড়ে যাবে।” এই বদলের পিছনে থাকবে ফাইটোপ্লাংটনের অবস্থান। কারণ বিশ্ব উষ্ণায়নের ফলে এদের বাসস্থানে বদল আসে। সমুদ্রের রং গাঢ় হওয়ার অর্থ সেখানে ফাইটোপ্লাংটন কম রয়েছে। একইভাবে ফাইটোপ্লাংটন বেশি থাকলে জলকে সবুজ দেখায়। আবার সমুদ্রের জলের রং নীল দেখানোর কারণ হল, সূর্যালোকের সাতটি রং এর মধ্যে জলের অনু নীল রঙ শোষণ করতে পারে কিন্তু জলের মধ্যে ফাইটোপ্লাংটনের উপস্থিতি বদলানোর কারণে রঙের ঘনত্ব কমে যায়। এই ফাইটোপ্লাংটন সবুজ রং কম শোষণ করলে জলের রঙে সবুজের দেখা যাবে।
গবেষকরা আরও জানিয়েছেন, উষ্ণ অঞ্চলে ফাইটোপ্লাংটন কমে যাওয়ার কারণে গাঢ়ো রঙ ধারন করবে। আর মেরু অঞ্চল গুলি এখন যার রং সবুজ দেখায়, সেগুলো আরও সবুজ হবে। ন্যাচার কমিউনিকেশন পত্রিকায় এই গবেষণার খবর প্রকাশিত হয়েছে ।সেখানে বলা হয়েছে এখন থেকেই রং পরিবর্তন হতে শুরু করেছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news