নিজস্ব সংবাদদাতা
চেন্নাইয়ে মাদ্রাজ হাইকোর্টের ভেতর থেকে এক ভুয়ো পরিচয়পত্র সমেত ধৃত এক যুবক। জানা গিয়েছে, এম প্রসাদ নামের ওই যুবকের গাড়ির ধাক্কায় মাদ্রাস হাইকোর্টের এক আইনজীবী গুরুতর আহত হন। দুর্ঘটনার পর অভিযুক্ত প্রসাদ হম্বিতম্বি করে জানিয়েছিল সে প্রধানমন্ত্রীর দফতরের কর্মী। তাকে ছোঁয়া যাবে না। কিন্তু প্রত্যক্ষদর্শীদের অভিযোগে মামলা দায়ের হয় প্রসাদ ও তার গাড়ি চালকের বিরুদ্ধে। আদালতে গাড়ি দুর্ঘটনার মামলায় এসে তার পরিচয়পত্র যাচাই করা হলে পুলিশ জানায় সেটি ভূয়ো। তার গাড়ি থেকে ইন্টারপোল ও এয়ারপোর্ট অথারিটির ভূয়ো স্টিকার পাওয়া গিয়েছে। সঙ্গে সঙ্গেই গ্রেফতার করা হয় প্রসাদ ও তার গাড়ির চালককে। তাদের জেল হেফাজতে পাঠানো হয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news