Breaking News
Home / TRENDING / সাপুরজী মার্কেটে সিলিন্ডার ফেটে বিধ্বংসী আগুন

সাপুরজী মার্কেটে সিলিন্ডার ফেটে বিধ্বংসী আগুন

নিজস্ব সংবাদদাতা

আজ ভোরে নিউটাউনের সাপুরজী মার্কেটে বিধ্বংসী আগুন লাগে। পুড়ে ছাই হয়ে যায় প্রায় ৩০ টি দোকান।দমকলের ৪ টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নেভাতে গিয়ে একজন দমকল কর্মী ও একজন ব্যবসায়ী আহত হয়েছে। জানা গিয়েছে, ভোর ৪ টে নাগাদ হঠাৎ গ্যাস সিলিন্ডার ব্লাস্ট করার আওয়াজ পেয়ে বাইরে বেরিয়ে স্থানীয়েরা দেখে দাউদাউ করে জ্বলছে নিউটাউনের সাপুরজী মার্কেট।তড়িঘড়ি দমকলকে খবর দিলে প্রথমে দমকলের দুটো ইঞ্জিন আসে। কিন্তু একের পর এক সিলিন্ডার ব্লাস্ট করতে থাকায় আগুনের তীব্রতা বেড়ে যায়। এরপর আরও দুটো ইঞ্জিন আনানো হয়।মোট ৪ টে ইঞ্জিনের চেষ্টায় ঘন্টা খানেক পর আগুন নিয়ন্ত্রণে আসে। কি থেকে এই আগুন এখনো জানা যায়নি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *