নীল বণিক:
কংগ্রেসের ‘৩৫৬’ ধারার দাবিকে সমর্থন করে না রাজ্য বিজেপি। প্রসঙ্গত, প্রাক্তন প্রদেশ সভাপতি অধীর চৌধুরী কয়েকদিন ধরেই রাজ্যে ‘৩৫৬’ ধারা লাগু করার দাবি জানাচ্ছেন। সেই প্রসঙ্গে মুকুল রায় বলেন, রাজনৈতিকভাবে বিজেপি মমতাকে শহিদ করার পক্ষপাতি নয়। তাই কংগ্রেস নেতারা চাইলেও রাজ্যে ‘৩৫৬’ ধারা জারি করার আবেদন জানাচ্ছে না বিজেপি, জানান মুকুল রায়।
তবে মুকুলের বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মানুষকে শোষণ করছেন। তাই রাজ্যের মানুষই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বুঝে নেবেন বলে জানান তিনি। মমতার জন্যই কলকাতা পুলিশ ও পুলিশ কমিশনারের ঔদ্ধত্য বাড়ছে বলে মনে করেন মুকুল রায়। সুপ্রিম কোর্ট রাজীব কুমারের ঔদ্ধত্যে লাগাম টেনেছে বলে মনে করেন এই শীর্ষ বিজেপি নেতা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news