ওয়েব ডেস্ক:
একদিকে যখন দিল্লিতে রাজীবকুমারের জিজ্ঞাসাবাদের প্রশ্নপত্র তৈরি, অন্য দিকে কলকাতা পুলিশের দুই ডিসিকে ডেকে পাঠাল ইডি। সূত্রের খবর, রোজভ্যালি মামলায় ডিসি এসটিএফ ও ডিসি এসইডিকে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে নোটিস পাঠানো হয়েছে। জানা গিয়েছে, তদন্তে দুই অফিসার কল্যান মুখোপাধ্যায় ও মুরলিধর শর্মা যাতে সহযোগিতা করেন তার জন্য রাজ্যের স্বরাষ্ট্র সচিবকেও চিঠি দিয়ে আবেদন করেছে ইডি।
যদিও রাজীবকুমারকে কবে ডাকা হয় তা নিয়েই এখন কৌতূহল সব মহলে। দিল্লি সূত্রের খবর, যত তাড়াতাড়ি সম্ভব রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদ করতে চায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এজন্য ইতিমধ্যেই ডিএসপি তথাগত বর্ধনের নেতৃত্বে ৯ সদস্যদের বিশেষ তদন্তকারী টিম গড়া হয়েছে। দিল্লিতে সিবিআই অধিকর্তার সঙ্গে বৈঠক করছেন টিমের সদস্যরা। তাঁরা কলকাতায় ফেরার পরই জিজ্ঞাসাবাদের দিনক্ষণ ঠিক হবে। আরও জানা গিয়েছে, ইতিমধ্যে ১০০টি প্রশ্ন তৈরি করা হয়েছে। এবং রাজীব কুমারের কাছ থেকে সন্তোষজনক উত্তর না আসা পর্যন্ত জেরা চলবে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news