ওয়েব ডেস্ক
বেনামি সম্পত্তি ও আর্থিক দূর্নীতির মামলায় রবার্ট ভডরাকে আজও ম্যারাথন জেরা করতে পারে ইডি। এর আগে, গতকাল ৫ ঘন্টা টানা জেরা করা হয় ভডরাকে। ইউির সাত জন অফিসার ভডরাকে ৪০টি প্রশ্নমালা দেন। বুধবার বিকেল ৪টে নাগাড দিল্লিতে ইডির দফতরে যান ভডরা। তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী প্রিয়াঙ্কা। রবার্টকে নামিয়েই কংগ্রেস দফতরে যান কংগ্রেসের নব নিযুক্ত সাধারন সম্পাদক। সেখানেই সাংবাদিকদের জানান, স্বামীর পাশেই আছেন তিনি। রাজনৈতিক প্রতিহিংসার জেরেই রবার্টকে ফাঁসানো হয়েছে বলে দাবি করেন প্রিয়াঙ্কা ।
উল্লেখ্য, রবার্ট ভডরার বিরুদ্ধে ইডি-র মূল অভিযোগ, তিনি লন্ডনে বেনামে ৬টি ফ্ল্যাট ও ২টি বাড়ি কিনেছেন। এর মধ্যে ব্রায়ানস্টন স্কোয়ারে ১৯ লক্ষ পাউন্ডে একটি ফ্ল্যাট কেনা নিয়ে আর্থিক নয়ছয়ের তদন্ত চলছে। ইডি-র দাবি, এই সূত্র ধরে আরও সাতটি সম্পত্তির হদিশ মিলেছে। যার মধ্যে একটির দাম ৫০ লক্ষ পাউন্ড, আর একটির ৪০ লক্ষ পাউন্ড। ইডি-র দাবি, অগাস্টা ওয়েস্টল্যান্ডকে ভিভিআইপি চপারের বরাত ও একটি বিদেশি সংস্থাকে তেল মন্ত্রকের বরাত পাইয়ে দেওয়ার ঘুষ হিসেবেই রবার্ট এই টাকা পেয়েছেন। অস্ত্র ব্যবসায়ী সঞ্জয় ভাণ্ডারির সঙ্গেও রবার্টের যোগাযোগ ছিল বলে ইডি-র অভিযোগ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news