Breaking News
Home / TRENDING / মোদীর সভার ধারেকাছেও যেতে পারল না তৃণমূলের সভা

মোদীর সভার ধারেকাছেও যেতে পারল না তৃণমূলের সভা

নীল রায়

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভার পাল্টা কোনও সভাই জমাতে পারলো না তৃণমূল কংগ্রেস। ‌ বুধবার ঠাকুরনগর ও দুর্গাপুরে জোড়া জনসভার ডাক দিয়েছিল তৃণমূল নেতৃত্ব। উত্তর ২৪ পরগনার গাইঘাটা বিধানসভা এলাকার মতুয়া মহাসঙ্ঘের মাঠে জনসভায় হাজির হয়েছিলেন উত্তর ২৪ পরগনা তৃণমূলের জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক সহ পুর মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। আর অন্যদিকে দুর্গাপুরের জনসভায় প্রধান বক্তা হিসেবে হাজির ছিলেন রাজ্যের পূর্ত মন্ত্রী অরূপ বিশ্বাস ও শ্রমমন্ত্রী মলয় ঘটক। কিন্তু কোনও ক্ষেত্রেই দুটি সভায় নরেন্দ্র মোদীর সভার উচ্চতার ধারে কাছেও পৌঁছাতে পারল না তৃণমূল। কারণ ঠাকুরনগর মতুয়াদের পক্ষ নিয়ে মঞ্জুলকৃষ্ণ ঠাকুর ও তার ছেলে শান্তনু ঠাকুরের ডাকে আয়োজিত জনসভায় নরেন্দ্র মোদীর উপস্থিতিতে যে জনপ্লাবন দেখা গিয়েছিল, এদিন জ্যোতিপ্রিয় মল্লিক নির্মল ঘোষরা তার ধারে কাছেও জনসমাগম করতে পারেনি বলে জানা গিয়েছে।‌ দুর্গাপুরের সভার ক্ষেত্রেই একই কথা প্রযোজ্য। তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধিরা তবে এই জনসভায় নরেন্দ্র মোদীর পাল্টা বলতে নারাজ। এ প্রসঙ্গে গাইঘাটার বিধায়ক তথা মতুয়া সম্প্রদায়ের অন্যতম প্রতিনিধি পুলিনবিহারী রায় বলেন, “এই সভা কে প্রধানমন্ত্রীর পাল্টা সভা বলা একেবারেই উচিত হবে না। গত সাড়ে চার বছরে মতুয়াদের জন্য নরেন্দ্র মোদী সরকার কি করেনি। আর মমতা বন্দ্যোপাধ্যায় মতুয়াদের জন্য কি কাজ করেছেন। এবং রাজ্যের কি কি অগ্রগতি হয়েছে তাই তুলে ধরতেই আজকের সভা ।” তবে গাইঘাটায় সবাই জনসমাগম কম হয়েছিল তা কোনোভাবেই মানতে চাননি এই তৃণমূল বিধায়ক। নরেন্দ্র মোদীর সভার পরেই সেদিন একটি প্রতিবাদ মিছিল করেছিল তৃণমূল কংগ্রেস। সেই মিছিলে পা মিলিয়ে ছিলেন মতুয়া মহাসঙ্ঘের সঙ্ঘাধিপতি তথা বনগাঁ তৃণমূল সাংসদ মমতা ঠাকুর। কিন্তু এদিনের সভায় তিনি অনুপস্থিত ছিলেন। এদিনের সভায় অনুপস্থিতির কারণ প্রসঙ্গে জানা গিয়েছে বাজেট অধিবেশনে যোগ দিতে বর্তমানে তিনি দিল্লিতে। কিন্তু এই যুদ্ধ তৃণমূল বনাম বিজেপি যেমন, তেমনই লড়াই মমতা ঠাকুর বনাম মঞ্জুর ঠাকুরের পরিবারের মধ্যেও। দুর্গাপুরের জনসভাও আহামরি হয়নি বলে জানা গিয়েছে। এ প্রসঙ্গে বর্ধমান দুর্গাপুর লোকসভার অন্তর্গত ভাতার বিধানসভার বিধায়ক সুভাষ মন্ডল বলেন, “সংবাদ মাধ্যমে এই সভাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাল্টা হিসেবে দেখিয়েছে। আমরা কখনোই তেমন দাবী করিনি। সদ্য রাজ্য বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অর্থমন্ত্রীর বাজেট পেশ করেছেন। তাতে পশ্চিমবঙ্গে বহু উন্নয়নের কথা রয়েছে। উন্নয়নের কথা জনসমক্ষে তুলে ধরে আগামী লোকসভা নির্বাচনে লড়াই করব। তাই দল প্রায়শই এই ধরনের সভা করছে। এভাবেই দুর্গাপুরে এদিন জনসভা করা হলো।” গাইঘাটা কিংবা দুর্গাপুর দুটি সভাতেই সেভাবে লোক টানতে না পারায় স্থানীয় রাজনীতিতে কিছুটা হলেও প্রভাব ফেলবে বলে মনে করছে রাজনৈতিক মহল।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *