Breaking News
Home / TRENDING / মেদিনীপুরে বাসের সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষ, আহত ৪০

মেদিনীপুরে বাসের সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষ, আহত ৪০

ভাস্কর মান্না

বুধবার সকালে ৬০ নম্বর জাতীয় সড়কে একটি যাত্রীবোঝাই বাস ও লরির মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার জেরে ৪০ জন যাত্রী আহত হয়েছেন। ৫ জনের অবস্থা আশঙ্কাজনক।

মেদিনীপুর শহর সংলগ্ন গিরিধারী চক এলাকায় খড়গপুরের দিক থেকে একটি যাত্রীবোঝাই বাস মেদিনীপুর বাস স্ট্যান্ডের দিকে, ৬০ নম্বর জাতীয় সড়কের ওপর দিয়ে আসছিল। সেই সময় উল্টো দিক থেকে একটি লরি সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, লরির সামনের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে, বাসটিকে ধাক্কা মারে, এর জেরেই দুর্ঘটনাটি ঘটেছে।

দুর্ঘটনার জেরে বাসটি রাস্তার পাশে উল্টে যায়। স্থানীয় বাসিন্দারা বাসের মধ্যে থাকা যাত্রীদের উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি পাঠায়। পরে পুলিশ এসে উদ্ধার কাজে হাত লাগায়।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *