ডম্বরুপাণি উপাধ্যায়: যাদবপুরে তাঁর সম্ভাব্য ভোটারদের ভর্সা না করলেও মন্ত্রী অরূপ বিশ্বাসকে বিশ্বাস করেন মিমি। করবেনই না বা কেন? কে না জানে টলি পাড়ায় অরূপ-স্বরূপ কী এবং কতটা! তাই জন্যেই তো উৎসাহী ভক্ত, যাঁরা যাদবপুরে সম্ভাব্য ভোটারও বটে, তাঁদের হাতে হাত ছোঁয়াতে দস্তানা লাগে, অরূপের দিকে হাত বাড়াতে লাগে না। …
আরও পড়ুন »প্রদীপের গল্পের মতো সম্পত্তি বেড়েছে অভিষেকের, রায়গঞ্জে দাবি মুকুলের
নীল বণিক: ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি নিয়ে প্রশ্ন তুললেন মুকুল রায়। এদিন রায়গঞ্জে নিজের দলের ভোটপ্রচারে এসে মুকুল বলেন, সাংসদ হওয়ার আগে নিজের ভাইপোর সম্পত্তির হিসেব দিক মুখ্যমন্ত্রী। এবং পাঁচ বছরে অভিষেকের সম্পত্তি কতগুণ বাড়ল তার হিসাব দিক তৃণমূল কংগ্রেস। আলাদিনের আশ্চর্যপ্রদীপের গল্পের মতো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি বৃদ্ধি পেয়েছে বলে …
আরও পড়ুন »ভোটপ্রচারে ফিরদৌস: দেশবিরোধী কাজ করছে তৃণমূল, অভিযোগ বিজেপির
নীল বণিক: ফিরদৌসকে ভোটপ্রচারে ব্যবহার করে তৃণমূল দেশবিরোধী কাজ করছে, মত বিজেপি নেতা রাহুল সিংহের। এদিন ফিরদৌস আহমেদকে নির্বাচন কমিশনের ছাড় দেওয়ার ইস্যুতে রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক সঞ্জয় বসুর পদত্যাগের দাবি করেন রাহুল। উল্লেখ্য, সকালেই একই দাবি জানান রাজ্য বিজেপির আরেক নেতা জয়প্রকাশ মজুমদার। বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুলের দাবি, …
আরও পড়ুন »ঢক্কানিনাদই সার, দ্বিতীয় দফাতেও ১০০% বুথে থাকছে না বাহিনী
ওয়েব ডেস্ক: হাজার আলাপ-আলোচনা, অনুরোধ-উপরোধের পরেও দ্বিতীয় দফার ভোটেও সব বুথে থাকছে না কেন্দ্রীয় বাহিনী। উল্লেখ্য, দ্বিতীয় দফার ভোটগ্রহণের প্রস্তুতি খতিয়ে দেখতে মঙ্গলবার উত্তর দিনাজপুরে পৌঁছন নির্বাচন কমিশনের বিশেষ পুলিস পর্যবেক্ষক বিবেক দুবে। এদিন সেখানে প্রশাসনিক কর্তা ও রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন তিনি। সিপিএম ও বিজেপি নেতারা বৈঠক …
আরও পড়ুন »‘বিধানসভায় হারলেও মানুষের পাশে আছি আমরা’, বুনিয়াদপুরে মমতা
নীল রায়: “বিধানসভায় হেরে গিয়েও আমরা মানুষের পাশে আছি। আমাদের ভোট দিন। সরকার গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে তৃণমূল। আগামী দিনে উত্তরপ্রদেশে এবং বাংলা মিলেই সরকার গড়বে।” মঙ্গলবার বুনিয়াদপুরের তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষের হয়ে ভোটের প্রচারে গিয়ে এভাবে ভোট চাইলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “পাঁচ বছরের জন্য মোদিকে সুযোগ দেওয়া …
আরও পড়ুন »‘সব চোরেদের নাম মোদি’ মন্তব্যে রাহুলের বিরুদ্ধে অভিযোগ আদালতে
ওয়েব ডেস্ক: ‘সব চোরদের নাম মোদি কেন হয়?’ বলে ফের নয়া বিতর্কের সন্মুখীন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধি। কিছুদিন আগে “চৌকিদার চোর হ্যায়” বলে নিজেকে বিতর্কে জরিয়েছিলেন রাহুল। এবারের বিতর্কের সূত্রপাত কংগ্রেস সভাপতির এক জনসভার বক্তব্য থেকে। জনসভায় রাহুল কটাক্ষ করে বলেন, ‘আপনারা যদি দেখেন, ললিত মোদি দেশ ছেড়ে পালিয়েছেন, নীরব …
আরও পড়ুন »ফেসবুকে সরকারি কর্মীদের হুঁশিয়ারি দিয়ে বিতর্কে উদয়ন
নীল রায়: ফেসবুকে সরকারি কর্মীদের হুঁশিয়ারি দিয়ে বিতর্কে জড়ালেন উদয়ন গুহ। সোমবার রাতে তাঁর এক ফেসবুক পোস্টকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় কোচবিহারে। সরকারি কর্মীদের উদ্দেশ করে ফেসবুকে কমল গুহর পুত্র লেখেন, “অনেকের বাড়িতে খেয়ে চাকরি করতে ভালো লাগছে না। তাঁদের সমস্যার সমাধান হবে।” এই পোস্ট সামনে আসতেই শুরু হয় জোর বিতর্ক। কেন্দ্রীয় …
আরও পড়ুন »ফিরদৌসকে অবিলম্বে ভারত ছাড়ার নির্দেশ বাংলাদেশ হাইকমিশনের
ওয়েব ডেস্ক: ফিরদৌসকে অবিলম্বে ভারত ছাড়ার নির্দেশ দিল বাংলাদেশ হাইকমিশন। প্রসঙ্গত, এই বাংলাদেশি চিত্রতারকাকে দিয়ে সংখ্যালঘু অধ্যুসিত রায়গঞ্জে তৃণমূল তাদের ভোটের প্রচার চালাচ্ছিল। রাস্তায় নেমে ভোটপ্রচার থেকে শুরু করে ওই কেন্দ্রের সভাতেও স্থানীয় তৃণমূল নেতাদের সঙ্গে উপস্থিত ছিলেন ফিরদৌস। যা নিয়ে আজই নির্বাচন কমিশনে অভিযোগ করে বিজেপি। এরপরে নড়েচড়ে বসে …
আরও পড়ুন »ভোট প্রচারে বাংলাদেশি তারকা, কমিশনে অভিযোগ বিজেপির
নিজস্ব সংবাদদাতা: ফের ভোটপ্রচারকে কেন্দ্র করে উত্তপ্ত রাজ্য রাজনীতি। আবারও নির্বাচন কমিশনের দ্বারস্থ বিজেপি। এদিন রাজ্য বিজেপির তরফ থেকে জয়প্রকাশ মজুমদার নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়ে বলেন, একটি বিশেষ সম্প্রদায়ের ভোট পেতে এক বাংলাদেশি তারকাকে ব্যবহার করছে তৃণমূল। উল্লেখ্য, এদেশেও জনপ্রিয় বাংলাদেশের বিখ্যাত চিত্রতারকা ফিরদৌসকে দিয়ে রায়গঞ্জে জোর প্রচার চালাচ্ছে তৃণমূল। …
আরও পড়ুন »দলীয় পতাকা ছিঁড়েছে তৃণমূলের দুষ্কৃতী, অভিযোগ বিজেপির, প্রতিবাদে জিটি রোড অবরোধ
প্রসেনজিৎ ধর: শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে আগামী ৬ মে ভোট, তাঁর আগে এলাকা জুড়ে একের পর এক রাজনৈতিক উত্তেজনা চলছেই।গতকাল জাঙ্গিপাড়া বিধানসভার কতোলপুরে বিজেপি কর্মীরা দলীয় পতাকা লাগানোর সময় স্থানীয় তৃণমুল নেতাদের হাতে আক্রান্ত হন বলে অভিযোগ। এদিকে গতকালের পর আজ ভোর-রাতে বৈদ্যবাটি চৌরাস্তার সামনে তৃণমুল আশ্রিত দুস্কৃতীরা বিজেপির পতাকা, ফেস্টুন …
আরও পড়ুন »সেনার হাতে রাফাল থাকলে বালাকোট হামলা আরও কার্যকর হত, মত বায়ুসেনা প্রধানের
ওয়েব ডেস্ক: বায়ুসেনার হাতে রাফাল যুদ্ধ বিমান থাকলে বালাকোটের হামলা আরও কার্যকর হত। এদিন একথা জানালেন ভারতের বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল বিএস ধানোয়া। এরোস্পেস এর একটি আলোচনাসভায় উপস্থিত হয়ে এই মন্তব্য করেন তিনি। তাঁর মতে, সময়মতো বায়ুসেনায় হাতে রাফালে যুদ্ধবিমান চলে এলে বালাকোটের হামলার ফল আরও বেশি করে ভারতের পক্ষে …
আরও পড়ুন »ভোট কিনতে কালো টাকা, কমিশনের রিপোর্টে চক্ষু চড়ক গাছ গোটা দেশের
ওয়েব ডেস্কঃ ভোটের মুখে কালো টাকা নিয়ে নির্বাচন কমিশনের দেওয়া তথ্যে চক্ষু চড়কগাছ গোটা দেশের। জানা গিয়েছে গত কয়েক দিনে কয়েক হাজার কোটি টাকা বাজেয়াপ্ত করেছে কমিশন। উল্টো দিকে ভোট প্রচারে ‘মহান’ নেতারা সাধারণ মানুষের সুবিধা অসুবিধার কথা ভেবে প্রতিশ্রুতির বন্যা বইয়ে দিচ্ছেন। রাজনৈতিক দল নির্বিশেষে প্রত্যেকের দাবি, তাঁরা চরিত্রের …
আরও পড়ুন »আরএসএস জুজু দেখিয়ে ভোট চাইছেন মমতা : সোমেন মিত্র
নীল রায় মুসলিম অধ্যুষিত এলাকায় গিয়ে আরএসএস জুজু দেখিয়ে ভোট চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনটাই অভিযোগ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। সোমবার মুর্শিদাবাদ জেলা ভগবানগোলা ও বেলডাঙ্গায় জনসভা করে কংগ্রেস প্রার্থী বহরমপুরে অধীর চৌধুরী ও জঙ্গিপুরে অভিজিৎ মুখোপাধ্যায় বিরুদ্ধে আরএসএসের সঙ্গে সহযোগিতা নিয়ে ভোটে লড়ার অভিযোগ করেন তৃণমূল সুপ্রিমো। …
আরও পড়ুন »ভোটকেন্দ্রে নিরাপত্তার দাবিতে বিক্ষোভ ভোটকর্মীদের
চিরঞ্জিত ঘোষ, বহরমপুর: ভোটকেন্দ্রে নিরাপত্তার দাবিতে বিভিন্ন জায়গার পাশাপাশি এবার মুর্শিদাবাদ জেলা প্রশাসনিক ভবনে বিক্ষোভ ভোট কর্মীদের। কেন্দ্রীয় বাহিনী না থাকলে, ভোট করাতে যাবেন না বলে জানিয়ে দিল এই বিক্ষোভরত ভোটকর্মীরা। ভোটকেন্দ্রে নিশ্চিত নিরাপত্তার প্রতিশ্রুতি সহ একাধিক দাবিতে জেলা নির্বাচন আধিকারিকের কাছে স্মারকলিপি প্রদান করল শিক্ষক, শিক্ষাকর্মী, শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের মুর্শিদাবাদ …
আরও পড়ুন »বড়ঞায় কংগ্রেস নেতাকে মারধরের প্রতিবাদে রাতভর অবস্থান অধীর চৌধুরীর
চিরঞ্জিত ঘোষ, বহরমপুর: মুর্শিদাবাদের বড়ঞায় আক্রান্ত কংগ্রেস নেতা, প্রতিবাদে রাতভর অবস্থানে বসলেন বহরমপুর লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী। সোমবার রাত্রে প্রচার শেষ করে বাড়ি ফেরার পথে আক্রান্ত হন জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক তাপস দাসগুপ্ত। এই কংগ্রেস নেতা বড়ঞা বিধানসভা কেন্দ্রে অধীর রঞ্জন চৌধুরীর পর্যবেক্ষক ছিলেন। স্থানীয় সূত্রে জানা …
আরও পড়ুন »মেহবুবা মুফতির কনভয়ে পাথরবাজদের হামলা
ওয়েব ডেস্ক পাথরবাজদের আক্রমণের মুখে পড়ল পিডিপি নেত্রী তথা জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির কনভয়। সোমবার অনন্তনাগ জেলার খিরামে এলাকায় একটি দরগাহ থেকে ফেরার পথে এই ঘটনা ঘটে। পাথরবাজদের ইঁটের ঘায়ে মেহবুবা মুফতির কনভয়ের একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, আহত হয়েছে গাড়ির চালক। তবে অল্পের জন্য রক্ষা পেয়েছেন মেহবুবা মুফতি। …
আরও পড়ুন »
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news