Breaking News
Home / TRENDING / ভোটকেন্দ্রে নিরাপত্তার দাবিতে বিক্ষোভ ভোটকর্মীদের

ভোটকেন্দ্রে নিরাপত্তার দাবিতে বিক্ষোভ ভোটকর্মীদের

চিরঞ্জিত ঘোষ, বহরমপুর:

ভোটকেন্দ্রে নিরাপত্তার দাবিতে বিভিন্ন জায়গার পাশাপাশি এবার মুর্শিদাবাদ জেলা প্রশাসনিক ভবনে বিক্ষোভ ভোট কর্মীদের।

কেন্দ্রীয় বাহিনী না থাকলে, ভোট করাতে যাবেন না বলে জানিয়ে দিল এই বিক্ষোভরত ভোটকর্মীরা। ভোটকেন্দ্রে নিশ্চিত নিরাপত্তার প্রতিশ্রুতি সহ একাধিক দাবিতে জেলা নির্বাচন আধিকারিকের কাছে স্মারকলিপি প্রদান করল শিক্ষক, শিক্ষাকর্মী, শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের মুর্শিদাবাদ জেলা কমিটি।

সোমবার জেলা প্রশাসনিক ভবনে গিয়ে প্রতিটি বুথে প্রতিটি কর্মীর নিরাপত্তার দাবিতে কেন্দ্রীয় বাহিনী দেওয়ার দাবিতে স্মারকলিপি প্রদান করে শিক্ষক, শিক্ষাকর্মী, শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের মুর্শিদাবাদ জেলা কমিটির সদস্যরা। কেন্দ্রীয় বাহিনী ছাড়া ভোট নয় বলে দাবি তোলেন সংগঠনের সদস্যরা। স্মারকলিপি প্রদানের পাশাপাশি এদিন প্রশাসনিক ভবনের বাইরে প্লাকার্ড হাতে বিক্ষোভ দেখান ভোট কর্মীরা।

এদিন স্মারকলিপি শেষে সংগঠনের রাজ্য কমিটির সদস্য জানান ৯০% বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে বলে আশ্বাস দিয়েছেন জেলা নির্বাচনী আধিকারিক । এছাড়া বাকিগুলিতে সশস্ত্র পুলিশ বাহিনী, মাইক্রোঅবজারভার থাকবে বলা হয়েছিল। ভোটকর্মীদের দাবি গত পঞ্চায়েত নির্বাচনেও নিরাপত্তা দেওয়ার আশ্বাস দেওয়ার পরেও রহস্যজনকভাবে মৃত্যু হয়েছিল রাজকুমার রায়ের। ফলে নিরাপত্তা না পেলে ভোটকেন্দ্র থেকে ফিরে আসার হুমকি দিয়েছেন ভোটকর্মীরা ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *