Breaking News
Home / TRENDING / মেহবুবা মুফতির কনভয়ে পাথরবাজদের হামলা

মেহবুবা মুফতির কনভয়ে পাথরবাজদের হামলা

ওয়েব ডেস্ক

পাথরবাজদের আক্রমণের মুখে পড়ল পিডিপি নেত্রী তথা জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির কনভয়। সোমবার অনন্তনাগ জেলার খিরামে এলাকায় একটি দরগাহ থেকে ফেরার পথে এই ঘটনা ঘটে। পাথরবাজদের ইঁটের ঘায়ে মেহবুবা মুফতির কনভয়ের একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, আহত হয়েছে গাড়ির চালক। তবে অল্পের জন্য রক্ষা পেয়েছেন মেহবুবা মুফতি।

উপত্যকায় পাথরবাজদের হামলা বেড়েই চলেছে। মুখ্যমন্ত্রী থাকাকালীন পাথরবাজদের প্রতি বারবার নরম মনোভাব দেখানোর অভিযোগ ওঠে মেহবুবার বিরুদ্ধে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। প্রসঙ্গত, ২৯শে এপ্রিল কাশ্মীরে ভোট। তার আগে এই ঘটনায় সতর্ক প্রশাসন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *