Breaking News
Home / TRENDING / বড়ঞায় কংগ্রেস নেতাকে মারধরের প্রতিবাদে রাতভর অবস্থান অধীর চৌধুরীর

বড়ঞায় কংগ্রেস নেতাকে মারধরের প্রতিবাদে রাতভর অবস্থান অধীর চৌধুরীর

চিরঞ্জিত ঘোষ, বহরমপুর:

মুর্শিদাবাদের বড়ঞায় আক্রান্ত কংগ্রেস নেতা, প্রতিবাদে রাতভর অবস্থানে বসলেন বহরমপুর লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী।

সোমবার রাত্রে প্রচার শেষ করে বাড়ি ফেরার পথে আক্রান্ত হন জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক তাপস দাসগুপ্ত। এই কংগ্রেস নেতা বড়ঞা বিধানসভা কেন্দ্রে অধীর রঞ্জন চৌধুরীর পর্যবেক্ষক ছিলেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন রাত্রে তিনি বাড়ি ফেরার পথে কয়েকজন দুষ্কৃতি তাঁর উপর হামলা চালায়। ব্যাপক মারধর করা হয় তাঁকে, গুরুতর জখম হন তিনি। আক্রান্ত কংগ্রেস নেতা বেশ কিছু দিন থেকে ক্যান্সারে আক্রান্ত, সম্প্রতি তাঁর কেমোথেরাপিও হয়। এদিনের এই ঘটনার পর তাঁকে গুরুতর জখম অবস্থায় কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়।

এদিন রাত্রে প্রচার শেষে বহরমপুরে জেলা কংগ্রেস কার্যালয়ে ফিরলে এই হামলার কথা জানতে পারেন কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী। দলীয় কর্মী সমর্থকদের নিয়ে এই ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্তদ্র অবিলম্বে গ্রেফতারের দাবিতে প্রশাসনিক ভবনের সামনে গাঁধী মূর্তির পাদদেশে অবস্থান শুরু করেন অধীর রঞ্জন চৌধুরী। ঘটনার কথা লিখিতভাবে নির্বাচন কমিশনকে জানান অধীর চৌধুরী। নির্বাচনে একটি আসনেও জয় পাবে না তৃণমূল আর সেই কারনে এই হামলা বলে অভিযোগ তোলেন অধীর রঞ্জন চৌধুরী।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *