ওয়েব ডেস্ক:
ফিরদৌসকে অবিলম্বে ভারত ছাড়ার নির্দেশ দিল বাংলাদেশ হাইকমিশন। প্রসঙ্গত, এই বাংলাদেশি চিত্রতারকাকে দিয়ে সংখ্যালঘু অধ্যুসিত রায়গঞ্জে তৃণমূল তাদের ভোটের প্রচার চালাচ্ছিল। রাস্তায় নেমে ভোটপ্রচার থেকে শুরু করে ওই কেন্দ্রের সভাতেও স্থানীয় তৃণমূল নেতাদের সঙ্গে উপস্থিত ছিলেন ফিরদৌস। যা নিয়ে আজই নির্বাচন কমিশনে অভিযোগ করে বিজেপি। এরপরে নড়েচড়ে বসে কমিশন। তারা রিপোর্ট তলব করে। অন্যদিকে দেশের স্বরাষ্ট্রমন্ত্রক জবাবদিহি করতে বলে রাজ্য সরকারকে। পাশাপাশি কলকাতার বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের অফিস থেকে অবিলম্বে ফিরদৌসকে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হল ৷
প্রসঙ্গত, উত্তর দিনাজপুরের রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কানহাইয়ালাল আগরওয়ালের হয়ে প্রচার করেছিলেন ফিরদৌস৷ বিতর্ক উড়িয়ে ফিরদৌস জানিয়েছিলেন, টলিউডের বন্ধুদের আমন্ত্রণেই তিনি এসেছেন৷
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news