Breaking News
Home / TRENDING / ‘সব চোরেদের নাম মোদি’ মন্তব্যে রাহুলের বিরুদ্ধে অভিযোগ আদালতে

‘সব চোরেদের নাম মোদি’ মন্তব্যে রাহুলের বিরুদ্ধে অভিযোগ আদালতে

ওয়েব ডেস্ক:

‘সব চোরদের নাম মোদি কেন হয়?’ বলে ফের নয়া বিতর্কের সন্মুখীন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধি। কিছুদিন আগে “চৌকিদার চোর হ্যায়” বলে নিজেকে বিতর্কে জরিয়েছিলেন রাহুল। এবারের বিতর্কের সূত্রপাত কংগ্রেস সভাপতির এক জনসভার বক্তব্য থেকে। জনসভায় রাহুল কটাক্ষ করে বলেন, ‘আপনারা যদি দেখেন, ললিত মোদি দেশ ছেড়ে পালিয়েছেন, নীরব মোদি দেশ ছেড়ে পালিয়েছেন। নরেন্দ্র মোদির বিরুদ্ধে রাফালে দুর্নীতির অভিযোগ। সব চোরদের নাম মোদি কেন হয়?’ কংগ্রেস সভাপতির এই মন্তব্যতেই আপত্তি বিহারের উপ মুখ্যমন্ত্রীর। তিনি জানিয়ে দিয়েছেন, রাহুলের বিরুদ্ধে একটি মানহানির মামলা তিনি দায়ের করতে চলেছেন। সুশীল মোদির পাল্টা প্রশ্ন, ‘মোদি পদবি থাকাটা কী অপরাধ? উনি ভারতের কোটি কোটি মোদিকে অপমান করেছেন। এই বিষয়ে পাটনা হাই কোর্টে রাহুলের বিরুদ্ধে মামলা দায়ের কথা জানান তিনি। ইতিমধ্যেই ‘চৌকিদার চোর হ্যায়’ মন্তব্যের জন্য রাহুলের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অভিযোগ করেছেন বিজেপি সাংসদ মীনাক্ষী লেখি। তাঁর দাবি ছিল, কংগ্রেস সভাপতি সর্বোচ্চ আদালতের রায়ের ভুল ব্যাখ্যা করছেন। এবারে রাহুলকে আদালতে টেনে নিয়ে যাচ্ছেন বিহারের উপমুখ্যমন্ত্রী সুশীল কুমার মোদি। প্রধানমন্ত্রীকে আক্রমণ করতে গিয়ে মোদি পদবিযুক্ত সব মানুষকে অপমান করছেন রাহুল, বলে অভিযোগ সুশীল মোদির।

 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *