Breaking News
Home / TRENDING / ‘বিধানসভায় হারলেও মানুষের পাশে আছি আমরা’, বুনিয়াদপুরে মমতা

‘বিধানসভায় হারলেও মানুষের পাশে আছি আমরা’, বুনিয়াদপুরে মমতা

নীল রায়:

“বিধানসভায় হেরে গিয়েও আমরা মানুষের পাশে আছি। আমাদের ভোট দিন। সরকার গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে তৃণমূল। আগামী দিনে উত্তরপ্রদেশে এবং বাংলা মিলেই সরকার গড়বে।” মঙ্গলবার বুনিয়াদপুরের তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষের হয়ে ভোটের প্রচারে গিয়ে এভাবে ভোট চাইলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “পাঁচ বছরের জন্য মোদিকে সুযোগ দেওয়া হয়েছিল। উনি ব্যর্থ হয়েছেন। ওঁকে আর সুযোগ দেওয়া উচিত নয়। বিজেপির বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ তারা ধর্মের নামে রাজনীতি করে।” মমতা আরও বলেন, “বিজেপির আমলে কোনও উন্নতি হয়নি। ধর্মের নামে শুধু রাজনীতি করে বেড়ায় ওরা।” বিজেপির সঙ্গে আরএসএসকে আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “সংসদে মোদি সরকারের বিরুদ্ধে লড়ছে তৃণমূল। আরএসএসের এখন শপিং মল কালচার। সীমান্ত এলাকায় ভয় দেখাচ্ছে আরএসএস। ভোট কিনতে টাকা ছড়াচ্ছে।” মমতা আরও বলেন, “বিজেপি একদিকে বলছে বাংলাদেশিদের তাড়াও। আবার যাদের তাড়াবার কথা বলছে তাদেরই বলছে আপনাদের নাগরিকত্ব দেব। আমরা বাংলায় এনআরসি হতে দেব না।”

মমতা বলেন, “বিজেপি আর আসবে না। অন্ধ্রপ্রদেশে বিজেপি শূন্য, মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ় পাবে না। উত্তরপ্রদেশে ২০টা আসনও পাবে না বিজেপি। বিহার, দিল্লি, কর্নাটকেও জায়গা হবে না।” তাঁর কথায়, “আমরা চৌকিদার চাই না, গাঁধী, অম্বেডকরের মতো যোগ্য নেতা চাই।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *