ওয়েব ডেস্কঃ
ভোটের মুখে কালো টাকা নিয়ে নির্বাচন কমিশনের দেওয়া তথ্যে চক্ষু চড়কগাছ গোটা দেশের। জানা গিয়েছে গত কয়েক দিনে কয়েক হাজার কোটি টাকা বাজেয়াপ্ত করেছে কমিশন।

উল্টো দিকে ভোট প্রচারে ‘মহান’ নেতারা সাধারণ মানুষের সুবিধা অসুবিধার কথা ভেবে প্রতিশ্রুতির বন্যা বইয়ে দিচ্ছেন। রাজনৈতিক দল নির্বিশেষে প্রত্যেকের দাবি, তাঁরা চরিত্রের দিক থেকে হরিশচন্দ্র, সততায় যুধিষ্ঠির। নেহাত অন্যরা দুর্নীতিগ্রস্ত, তাই সাধারণ মানুষের জীবনের উন্নতি হচ্ছে না। সব মিলিয়ে দেশের আমজনতা ক্রমশ বুঝতে শিখছে যে কাদা ছোড়াছুড়ির ময়দানই হল ভোট প্রচার। এর মধ্যেই নির্বাচন কমিশনের চাঞ্চল্যকর রিপোর্ট— ১৫ এপ্রিল সোমবার অবধি বাজেয়াপ্ত হয়েছে ২৫৫০ কোটি কালো টাকা। শুধু নগদ টাকাই নয়, উদ্ধার হয়েছে কোটি টাকার অবৈধ সোনাও।

উল্লেখ্য, ভোট কিনতে রাজনৈতিক দলগুলি টাকা ছড়াচ্ছে বলে অভিযোগ খোদ ভারতের নির্বাচন কমিশনের। আচমকা এত টাকা কোথা থেকে এল তা ভাবাচ্ছে কমিশনকে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news