নীল বণিক:
ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি নিয়ে প্রশ্ন তুললেন মুকুল রায়। এদিন রায়গঞ্জে নিজের দলের ভোটপ্রচারে এসে মুকুল বলেন, সাংসদ হওয়ার আগে নিজের ভাইপোর সম্পত্তির হিসেব দিক মুখ্যমন্ত্রী। এবং পাঁচ বছরে অভিষেকের সম্পত্তি কতগুণ বাড়ল তার হিসাব দিক তৃণমূল কংগ্রেস। আলাদিনের আশ্চর্যপ্রদীপের গল্পের মতো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি বৃদ্ধি পেয়েছে বলে দাবি করেন মুকুল রায়।
মঙ্গলবার মুকুল রাজ্যের মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বলেন, মমতা রাজ্যের মসনদে থাকলে ভাইপোর সম্পত্তি বাড়বেই। রাজ্যের মানুষের সম্পত্তি বাড়বে না। বরং রাজ্যের মানুষ ভাইপোদের সাঙ্গপাঙ্গদের জন্য সম্পত্তি হারাবেন। সেই কারণেই পিসি-ভাইপোর সিন্ডিকেট সরকারের পতন চান তিনি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news