ডম্বরুপাণি উপাধ্যায়:
যাদবপুরে তাঁর সম্ভাব্য ভোটারদের ভর্সা না করলেও মন্ত্রী অরূপ বিশ্বাসকে বিশ্বাস করেন মিমি। করবেনই না বা কেন? কে না জানে টলি পাড়ায় অরূপ-স্বরূপ কী এবং কতটা! তাই জন্যেই তো উৎসাহী ভক্ত, যাঁরা যাদবপুরে সম্ভাব্য ভোটারও বটে, তাঁদের হাতে হাত ছোঁয়াতে দস্তানা লাগে, অরূপের দিকে হাত বাড়াতে লাগে না। লাগার কথাও নয়। চেনা মানুষ। চেনা পরিসর। তার ওপর হাতে লেগেছে আঘাত। কবেই তো রবীন্দ্রনাথ এমনই কোনও এক জোড়া করতল নিয়ে লিখেছিলেন, দু’খানি হাতেরও কিছু কম নহে দাম।
মিমি উঠলেন কঁকিয়ে, শিলিগুড়ির রাস্তায় প্রচাররত অবস্থায় কানে এল মিমির আর্তনাদ! এগিয়ে এলেন অরূপ। অরূপের এ হেন রুপ জনসাধারণ আগে দেখেনি। প্রচার গাড়ির ওপর ফিজিওথেরাপিস্ট অবতারে অরূপের নতুন করে আত্মপ্রকাশ! মিমির আহত হাত নিজের হাতে নিয়ে হাতের কারসাজি, আর মুহূর্তে সুস্থ মিমি। মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর রাজনীতিক পরিচয়ের পাশাপাশি একজন লুকিয়ে থাকা হোমিওপ্যাথি চিকিৎসক, তা এখন অনেকেই জানেন। সে হলেনই বা সখের ডাক্তার। তাঁর ওষুধে কমবেশি কাজ দেয় বৈকি! তেমনই মমতার ভ্রাতৃপ্রতিম অরূপ যে একজন প্রচ্ছন্ন ফিজিওথেরাপিস্ট তা এতদিনে জানল দুনিয়া, চাক্ষুষ করল শিলিগুড়ি।
ভাগ্যিস মিমির হাতে চোট লাগল!
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news