Breaking News
Home / TRENDING / ফেসবুকে সরকারি কর্মীদের হুঁশিয়ারি দিয়ে বিতর্কে‌ উদয়ন

ফেসবুকে সরকারি কর্মীদের হুঁশিয়ারি দিয়ে বিতর্কে‌ উদয়ন

নীল রায়:

ফেসবুকে সরকারি কর্মীদের হুঁশিয়ারি দিয়ে বিতর্কে‌ জড়ালেন উদয়ন গুহ। সোমবার রাতে তাঁর এক ফেসবুক পোস্টকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় কোচবিহারে। সরকারি কর্মীদের উদ্দেশ করে ফেসবুকে কমল গুহর পুত্র লেখেন, “অনেকের বাড়িতে খেয়ে চাকরি করতে ভালো লাগছে না। তাঁদের সমস্যার সমাধান হবে।” এই পোস্ট সামনে আসতেই শুরু হয় জোর বিতর্ক।
কেন্দ্রীয় বাহিনী না দিলে ভোট করতে যাবেন না বলে আন্দোলনে নেমেছিলেন বহু সরকারি কর্মী। শাসকদলের সরকারি কর্মী সংগঠনের থেকেও এবারের ভোটে অনেকেই সক্রিয় ছিলেন না বলেও দলের অভিযোগ। এসব নিয়েই অসন্তোষ দানা বেঁধেছে। জল্পনা চলছে, ভোট পর্ব মিটে গেলেই বদলি শুরু হবে আর সেই হুমকি দিয়েই উদয়নের এমন পোস্ট! এমন অভিযোগ করেছে বিজেপি।

তবে উদয়ন গুহ অবশ্য তাঁর ফেসবুক পোস্ট নিয়ে নতুন করে মন্তব্য করতে চাননি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *