Breaking News
Home / TRENDING / ভোট প্রচারে বাংলাদেশি তারকা, কমিশনে অভিযোগ বিজেপির

ভোট প্রচারে বাংলাদেশি তারকা, কমিশনে অভিযোগ বিজেপির

নিজস্ব সংবাদদাতা:

ফের ভোটপ্রচারকে কেন্দ্র করে উত্তপ্ত রাজ্য রাজনীতি। আবারও নির্বাচন কমিশনের দ্বারস্থ বিজেপি। এদিন রাজ্য বিজেপির তরফ থেকে জয়প্রকাশ মজুমদার নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়ে বলেন, একটি বিশেষ সম্প্রদায়ের ভোট পেতে এক বাংলাদেশি তারকাকে ব্যবহার করছে তৃণমূল।

উল্লেখ্য, এদেশেও জনপ্রিয় বাংলাদেশের বিখ্যাত চিত্রতারকা ফিরদৌসকে দিয়ে রায়গঞ্জে জোর প্রচার চালাচ্ছে তৃণমূল। যা নিয়ে বিতর্ক। জয়প্রকাশের দাবি, বিদেশিরা যখন ভারতে প্রবেশ করেন তখন তাঁদের ভিসায় উল্লেখ করতে হয় কী কারণে এদেশে আসছেন তাঁরা। সেদিক থেকে ভোট প্রচারে অংশগ্রহণ করে ভারতীয় সংবিধান লঙ্ঘন করেছেন ফিরদৌস। এই মর্মে আজ নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ করেন জয়প্রকাশ মজুমদার। এদিকে অভিযোগ পেয়ে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে নির্বাচন কমিশন।

গেরুয়া শিবির অবশ্য এটুকুতেই সন্তুষ্ট নয়, তাঁরা অতিরিক্ত কমিশনার সঞ্জয় বসুর বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তাঁর সাময়িক অপসারনের দাবি জানিয়েছে। বিজেপির অভিযোগ, সাধারণ মানুষকে ভয় দেখাচ্ছেন আর তৃণমূলের পক্ষপাতিত্ব করছেন অতিরিক্ত নির্বাচন কমিশনার সঞ্জয় বসু। এদিন মুখ্য নির্বাচন কমিশনারের কাছে সঞ্জয় বসুর নামে এই ভাষাতেই অভিযোগ জানান জয়প্রকাশ। বিজেপি নেতার দাবি, যেসব বুথে কেন্দ্রীয় বাহিনী থাকছে না সেই বুথের চিত্র তুলে ধরে সাধারণ মানুষের মধ্যে ভীতি তৈরি করার চেষ্টা করছেন সঞ্জয় বসু। তাঁর আরও অভিযোগ, যে বক্তব্য উঠে আসছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়, তার প্রতিফলন মিলছে সঞ্জয় বসুর কথাতেও।

সে কারণেই সঞ্জয় বসুর অপসারণের দাবি জানাচ্ছে রাজ্য বিজেপি। বলেন জয়প্রকাশ মজুমদার।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *