Breaking News
Home / TRENDING (page 550)

TRENDING

Get all news related to trending, trending news, photos trending, trending photos, viral photos, viral videos, viral pictures, trends on Facebook. trending on facebook, facebook trending news, videos on facebook, video news, trending news

মাফিয়াকে পাশে নিয়ে সভা মমতার, কমিশনে অভিযোগ কংগ্রেসের

নীল রায় ‌ মুখ্যমন্ত্রীর সভায় মঞ্চে বসে কুখ্যাত সমাজ বিরোধী। বৃহস্পতিবার মালদহ উত্তর কেন্দ্রের সামসিতে একটি জনসভার মঞ্চে উপস্থিত এক তৃণমূল নেতাকে নিয়ে মারাত্মক অভিযোগ তুলল কংগ্রেস।‌ কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য কমিশনে এবিষয়ে লিখিত অভিযোগ করেছেন।‌ এপ্রসঙ্গে তাঁর বক্তব্য, “মুখ্যমন্ত্রী তাঁকে মঞ্চে রেখেছেন যাতে, সে ভোটের দিন বুথ দখল করতে …

আরও পড়ুন »

রাজ্য পুলিশ যেখানে অশান্তি সেখানে, তৃতীয় দফায় সব বুথে বাহিনীর দাবি মুকুলের

নীল বণিক: ৮০% হবে না, ফের সব বুথে কেন্দ্রীয় বাহিনীর জন্য সওয়াল করলেন মুকুল রায়। বৃহস্পতিবার রাজ্য নির্বাচন কমিশনার ড: আরিজ আফতাবের সঙ্গে দেখা করে এই দাবি জানান তিনি। দ্বিতীয় দফার ভোট মোটামুটি শান্তিপূর্ণ হলেও চোপড়ার ঘটনার জন্য রাজ্যের পুলিশকে দায়ি করেন মুকুল রায়। তিনি অভিযোগ করেন, কেন্দ্রীয় বাহিনীর নিয়ন্ত্রণে …

আরও পড়ুন »

বিজেপি ৫ তৃণমূল ০, সাংবাদিক বৈঠকে দাবি মুকুলের

নিজস্ব সংবাদদাতা: মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘পুলিশ রাজ’- এর বিরুদ্ধে সরব হলেও শেষ পর্যন্ত মুকুল রায় জানিয়ে দিলেন মমতা-মুকুল ভোট যুদ্ধে এখন পর্যন্ত তিনিই ৫-০ ব্যবধানে এগিয়ে আছেন। অর্থাৎ প্রথম দফার দুটি ও দ্বিতীয় দফার তিনটি নির্বাচনে বিজেপি যে জয় পাচ্ছে সে ব্যাপারে নিশ্চিত মুকুল রায়। বৃহস্পতিবার বিজেপির রাজ্য দফতরে সাংবাদিক বৈঠকে …

আরও পড়ুন »

এবার অভিনেতা গাজি নূরকে দ্রুত ভারত ছাড়ার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রকের

ওয়েব ডেস্ক: আগেই বাংলাদেশের চিত্রতারকা ফিরদৌসকে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়ছিল। বৃহস্পতিবার রানি রাসমণি সিরিয়ালের জনপ্রিয় মুখ গাজি নূরের বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নিল দেশের স্বরাষ্ট্রমন্ত্রক। এই অভিনেতাকেও দ্রুত ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হল। সূত্রের খবর, গাজি নূরের ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছে। কার্যত অবৈধভাবে ভারতে থাকার অভিযোগ রয়েছে অভিনেতার বিরুদ্ধে। …

আরও পড়ুন »

মালদহে গনিখান পরিবারের অন্তর্কলহ উস্কে দিলেন মমতা

নীল রায়: নির্বাচনী জনসভায় কোতোয়ালির গনিখানের পরিবারের ঝগড়া উস্কে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার মালদহের সামসিতে মালদহ উত্তর কেন্দ্রের তৃণমূল প্রার্থী মৌসম বেনজির নূরের সমর্থনে আয়োজিত নির্বাচনী জনসভায় তৃণমূল নেত্রী আচমকাই ঢুকে পড়লেন পারিবারিক রাজনীতি প্রসঙ্গে। তিনি বলেন “আবু হাসেম খান চৌধুরী নিজের কেন্দ্র বা মালদহবাসীর সুবিধা অসুবিধায় নজর …

আরও পড়ুন »

সাংবাদিক সম্মেলনে জিএলভি রাওকে লক্ষ্য করে জুতো, বিস্তারিত জানুন ক্লিক করে

ওয়েব ডেস্ক বিজেপির দিল্লি দফতরে সাংবাদিক সম্মেলন চলাকালীন জিএলভি রাওয়ের দিকে জুতো ছুঁড়ে মারলেন এক ব্যক্তি। তাঁকে সঙ্গে সঙ্গে দফতরের বাইরে নিয়ে যাওয়া হয়। আজ দিল্লিতে বিজেপির দফতরে তখন ভোপালের প্রার্থী হিসেবে সাধ্বী প্রজ্ঞা ঠাকুরের নাম সবে ঘোষণা হয়েছে। তখনই বক্তা জিএলভি রাওয়ের দিকে তাক করে জুতো ছোঁড়েন এক ব্যক্তি। …

আরও পড়ুন »

কালিম্পংয়ে বিজেপির পোলিং এজেন্টের গাড়ি ভাঙল দুষ্কৃতীরা

ওয়েব ডেস্ক: কালিম্পংয়ে বিজেপির পোলিং এজেন্টির গাড়ি ভাংচুর। অভিযুক্ত তৃণমূল। বৃহস্পতিবার দুপুরের ঘটনা। কালিম্পংয়ের বিজেপির এজেন্টের গাড়ি ভাঙচুর করে একদল দুষ্কৃতী। বিজেপির অভিযোগ এই কাজ তৃণমূলের। স্থানীয় তৃণমূল নেতৃত্ব অবশ্য অভিযোগ অস্বীকার করেছে। প্রসঙ্গত, আজ গোটা দেশে চলছে দ্বিতীয় দফা লোকসভা ভোট। যার মধ্যে রয়েছে রাজ্যের রায়গঞ্জ, জলপাইগুড়ি ও দার্জিলিং …

আরও পড়ুন »

সার্ভিস রিভালভার নিয়ে বুথে, শো-কজ রেঞ্জ অফিসারকে

ওয়েব ডেস্ক: সকালেই একাধিক টিভি চ্যানেলে ছড়িয়ে পড়ে কোমরে  সার্ভিস রিভালভার নিয়ে এক ব্যক্তির ভোটদানের দৃশ্য। যা নিয়ে শোরগোল পড়ে যায়। এবার সেই ব্যক্তিকে শো-কজ করল নির্বাচন কমিশন। সার্ভিস রিভলবার নিয়ে কেন বুথে? জানতে চাওয়া হল বেলাকোবার রেঞ্জ অফিসারের কাছে। নির্ধারিত সময়সীমার মধ্যে এই রেঞ্জ অফিসারকে জবাব দিতে হবে। অন্যদিকে এখনও পর্যন্ত …

আরও পড়ুন »

চোপড়ায় পদক্ষেপ নিয়েছি, বললেন কমিশনের পর্যবেক্ষক

নিজস্ব সংবাদদাতা: চোপড়া নিয়ে পদক্ষেপ নিয়েছে কমিশন। জানালেন কমিশনের বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েক। প্রসঙ্গত, বৃহস্পতিবার দার্জিলিং লোকসভার চোপড়া উত্তপ্ত হয়ে ওঠে। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ ওঠে সাধারণ মানুষকে ভোটদানে বাধা দিচ্ছে তারা। এই ঘটনার প্রতিবাদে স্থানীয় মানুষ ৪১ নং জাতীয় সড়ক অবরোধ করে। খবর পেয়ে পুলিশ ঘটানাস্থলে আসে। দফায় দফায় পুলিশের …

আরও পড়ুন »

ইভিএম বিভ্রাটে দীপা ও বিনয়ের ভোটে হল দেরি

ওয়েব ডেস্ক: ইভিএম বিভ্রাটে ভোটে বিলম্ব দীপা দাশমুন্সি ও বিনয় তামাংয়ের। প্রথম ভোট দিতে পারেননি তাঁরা। পরে মেশিন সারাই হলে ভোট দেন। উল্লেখ্য, প্রথম দফার ভোটে বেশকিছু ইভিএমে গোলযোগ হয়। যা নিয়ে অভিযোগ করেছিল শাসক দল। দ্বিতীয় দফার ভোটে সংখ্যায় কম হলেও ইভিএম বিভ্রাট ঘটেছে। প্রসঙ্গত, রায়গঞ্জ ও দার্জিলিং-এর নিজের নিজের …

আরও পড়ুন »

দুপুর ১ টা অবধি রাজ্যের তিন কেন্দ্রের কোথায় কত ভোট, জানতে ক্লিক

নিজস্ব সংবাদদাতা: গোটা দেশে আজ দ্বিতীয় দফার ভোট চলছে। যার মধ্যে রয়েছে এরাজ্যের তিনকেন্দ্র দার্জিলিং, জলপাইগুড়ি ও রায়গঞ্জ। কমিশনের বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে বললেও বিক্ষিপ্ত অশান্তির খবর মিলেছে। যেমন, রায়গঞ্জে হামলা হয়েছে সেখানকার সিপিএম প্রার্থী মহম্মদ সেলিমের গাড়িতে। চোপড়ায় হয়েছে দিনের সবচেয়ে বড় অশান্তি। পরে অবশ্য …

আরও পড়ুন »

ফোন নিয়ে বুথে হরকা বাহাদুর, কড়া পদক্ষেপ কমিশনের

নিজস্ব সংবাদদাতা কানে ফোন নিয়ে কালিম্পঙের বুথে ভোট দিতে আসেন নির্দল প্রার্থী হরকা বাহাদুর ছেত্রী। কানে ফোন দিয়েই বুথ থেকে বেরোতে দেখা যায় তাঁকে। এই ঘটনায় কালিম্পঙের ১১০ নং বুথের প্রিসাইডিং অফিসারকে সরাল কমিশন। ফোন কানে কেন বুথে ঢুকে ভোট দিলেন? হরকা বাহাদুর ছেত্রীকে প্রশ্ন করা হলে তিনি জবাব দেন, …

আরও পড়ুন »

শিলিগুড়ির তৃণমূল কার্যালয়ে অস্ত্র মজুতের অভিযোগ, তল্লাশি বাহিনীর

নিজস্ব সংবাদদাতা: বড় ঘটনা না ঘটলেও দ্বিতীয় দফার ভোটেও বিক্ষপ্ত উত্তেজনার খবর মিলছে। শিলিগুড়ির ৪৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কার্যালয়ে অস্ত্র মজুতের অভিযোগ উঠল। অভিযোগ পেয়ে ইতিমধ্যে সেখানে পৌঁছেছে কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশ। অন্যদিকে কোচবিহারের মেখলিগঞ্জে ৫৬ নম্বর বুথে ইভিএমে বিজেপির প্রতীক ঢেকে দেওয়ার অভিযোগ উঠেছে। এদিকে নকশালবাড়ির ২৫/৯৫ নাম্বার বুথে …

আরও পড়ুন »

চোপড়া কাণ্ডে জেলাশাসকের থেকে রিপোর্ট তলব কমিশনের

নিজস্ব সংবাদদাতা চোপড়া কাণ্ড নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক ঈরিজ আবতারের সঙ্গে বৈঠক করলেন রাজ্যের স্পেশাল অবজার্ভার অজয় নায়েক। চোপড়ার ঘটনায় জেলাশাসকের কাছ থেকে রিপোর্ট চাইল নির্বাচন কমিশন। উল্লেখ্য, পঞ্চায়েত ভোটের সন্ত্রাসের স্মৃতি উস্কে দিয়ে রণক্ষেত্র হয়ে ওঠে চোপড়া। স্থানীয় বাসিন্দাদের ভোট দিতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। এর প্রতিবাদে …

আরও পড়ুন »

নির্বাচন শান্তিপূর্ণ হচ্ছে, চোপড়ায় ভোট দিয়েছেন গ্রামবাসীরা: বিবেক দুবে

নিজস্ব সংবাদদাতা: রাজ্যের বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে জানালেন দ্বিতীয় দফার ভোট শান্তিপূর্ণই হচ্ছে। এখনও অবধি বড় গোলমাল নেই। তিনি এও জানান যে শেষ পর্যন্ত কমিশনের নির্দেশে বাহিনীর পাহারায় ভোট দিয়েছেন চোপড়ার গ্রামবাসীরা। উল্লেখ্য, গোটা দেশে আজ লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ পর্ব। রাজ্যের তিন কেন্দ্রে, যথাক্রমে দার্জিলিং, জলপাইগুড়ি ও …

আরও পড়ুন »

কমিশনের নির্দেশে বাহিনীর পাহারায় ভোট দিল চোপড়া

নিজস্ব সংবাদদাতা: চোপড়ায় কমিশনের নির্দেশে বাহিনীর পাহারায় ভোটারদের আনা হল ভোটকেন্দ্রে। প্রসঙ্গত, সকালে উত্তেজনা তৈরি হয় দার্জিলিং কেন্দ্রের চোপড়ার দু’দুটি বুথে। ১৫৯ ও ১৮০ নম্বর বুথে ভোটারদের ভোট দিতে বাধা দেয় একদল দুষ্কৃতী। বিজেপি অভিযোগ করেছিল, এই ঘটনা ঘটিয়েছে তৃণমূল। পরে গ্রামবাসীরা প্রতিবাদে রাস্তা অবরোধ করেন। ঘটনা জানতে পেরে তৎপর …

আরও পড়ুন »