Breaking News
Home / TRENDING (page 434)

TRENDING

Get all news related to trending, trending news, photos trending, trending photos, viral photos, viral videos, viral pictures, trends on Facebook. trending on facebook, facebook trending news, videos on facebook, video news, trending news

কাশ্মীর নিয়ে ফের মন্তব্য করে নিজের দেশে সমালোচনার মুখে ট্রাম্প

ওয়েব ডেস্কঃ মধ্যস্থতা প্রসঙ্গে কাশ্মীর নিয়ে ফের মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার ট্রাম্প বলেন, প্রধানমন্ত্রী মোদীর হাতেই রয়েছে কাশ্মীর নিয়ে আমার মধ্যস্থতা করার প্রসঙ্গ। যদি ভারত-পাকিস্তান চায় তবেই এই ব্যাপারে আমি হস্তক্ষেপ করব। আমার মনে হয় মোদী এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান দু’জনে মিলে অনেক কিছু করতে পারে। …

আরও পড়ুন »

তৃণমূল বিধায়কের “কাটা মাথা চাই” পোস্টারে চাঞ্চল্য ইটাহারে

নীল রায়। ইটাহারের তৃণমূল বিধায়ক অমল আচার্যের বিরুদ্ধে এলাকাজুড়ে একটি পোস্টারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে। শুক্রবার সকালে দেখা যায় ইটাহারে বিধায়ক বিরোধী পোষ্টার দিয়ে লেখা হয়েছে “ইটাহারের বিধায়ক অমল আচার্যের কাটা মাথা চাই।” পোস্টারে ছেয়ে গেছে গোটা ইটাহার ব্লক। পোস্টারের ওপরের অংশে লেখা হয়েছে বন্দেমাতরম। নিচের অংশে আহ্বায়ক ইটাহার …

আরও পড়ুন »

সংখ্যাগরিষ্ঠ যৌনকর্মী মুসলিম! মন্তব্য করে বিতর্কে জড়ালেন বিজেপি বিধায়ক

ওয়েব ডেস্কঃ মুম্বই ও কলকাতার যৌন পল্লীগুলিতে সংখ্যাগরিষ্ঠ যৌনকর্মী মুসলিম! বিধানসভায় দাঁড়িয়ে এমনই বিতর্কিত মন্তব্যে জড়িয়ে পড়লেন ওড়িশার বিজেপি বিধায়ক বিষ্ণুচরন শেঠি। বৃহস্পতিবার ওড়িশা বিধানসভার জিরো আওয়ারে তিন তালাক বিলের প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন, “আমি কোন জনগোষ্ঠীকে নিশানা করতে চাই না। কিন্তু সমীক্ষার রিপোর্ট বলছে, মুম্বই ও কলকাতার যৌনকর্মীদের সংখ্যাগরিষ্ঠই …

আরও পড়ুন »

ডুরান্ডের উদ্বোধন ঘিরে ফুটছেন সমর্থকরা

প্রসেনজিৎ মাহাতো: ডুরান্ডের প্রথম ম্যাচেই ধুন্ধুমার লড়াই। সুব্রত বনাম মোহনবাগান। তার আগে মোহনবাগান কোচ কিবু কখনও কর্নার, কখনও ফ্রিক অনুশীলন করলেন। কখনও আবার পিসের পাঠ দিচ্ছিলেন কিবু। বল তুলেছিলেন জোসিবো বেইতিয়া। আর তা থেকে গোল করার দায়িত্ব দেওয়া হয়েছিল সালভা চামারোকে। মাঝেমধ্যে খেলা থামিয়ে অন্যরা কোথায় থাকবে বলে দিচ্ছিলেন মোহনবাগানের …

আরও পড়ুন »

তৃণমূল সাংসদকে সংবর্ধনা অনুষ্ঠানে তারোয়াল উপহার দিলেন নেতারা

নীল রায়। মুর্শিদাবাদের তৃণমূল সাংসদ আবু তাহের খানকে সংবর্ধনা দেওয়ার অনুষ্ঠানে তাঁর হাতে তালোয়ার তুলে দেওয়ার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই বিতর্ক দানা বেঁধেছে। ছবিতে দেখা যাচ্ছে, রাণীনগর-২ ব্লক অফিসের কাছে ব্লকের যুব সভাপতি মিজান হাসান এবং বর্তমান পঞ্চায়েত সমিতির সভাপতি শাহ আলম তৃণমুল সাংসদ ও মুর্শিদাবাদ জেলা সভাপতি আবু …

আরও পড়ুন »

“দিদিকে বলো”-র প্রচারে গিয়ে মিষ্টিমুখ হল বিধায়কের

নীল রায়। “দিদিকে বলো” উদ্যোগ সফল করতে তৃণমূলের সব বিধায়ককে পৃথক সাংবাদিক সম্মেলন করার নির্দেশ দিয়েছে দল। সেই নির্দেশ পালন করতে গিয়ে এক অদ্ভুত অভিজ্ঞতার সম্মুখীন হলেন জোড়াসাঁকোর বিধায়ক স্মিতা বক্সী। বৃহস্পতিবার গিরিশ পার্ক এলাকার পার্টি অফিসে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছিলেন তিনি। কর্মসূচি স্থির হয়ে ছিল সাংবাদিক সম্মেলন শেষে …

আরও পড়ুন »

কল্যাণের নামে ভুয়ো পোস্টার লাগানোর অভিযোগে আটক পুলিশ অফিসারের গাড়ির চালক

নিজস্ব সংবাদদাতা: পুলিশের গাড়ি করে এসে শ্রীরামপুরের সাংসদের বিরুদ্ধে কাটমানী ও চরিত্র হননের পোস্টার লাগানোর অভিযোগে গ্রেফতার এক চালক। গত ৩০ জুলাই রাত দুটো নাগাদ শ্রীরামপুরের বিভিন্ন এলাকায় সাংসদ কল্যান বন্দ্যোপাধ্যায়ের নামে পোস্টার মারা হয়। কাটমানির টাকা নেওয়ার পাশাপাশি অশ্লীল ভাষায় তৃণমূল সাংসদকে আক্রমন করা হয় লাল কালি দিয়ে হাতে …

আরও পড়ুন »

গ্রেফতারি আটকে মুকুলকে রক্ষাকবচ দিল দিল্লির আদালত

জয় ঘোষ: মুকুল রায়ের গ্রেফতারি পরোয়নার ওপর রক্ষাকবচ। আগামী ১০ দিন মুকুল রায়কে গ্রেফতার করা যাবে না, বৃহস্পতিবার দিল্লি হাইকোর্ট এই রায় দিল। তবে আদালত এও জানাল যে মুকুল রায়কে কলকাতা পুলিশের তদন্তে সহযোগিতা করতে হবে। এই শর্তে দিল্লি হাইকোর্ট আজকের রায় দেয়। যেহেতু এই মামলাটি তদন্ত সাপেক্ষ, তাই তদন্তের …

আরও পড়ুন »

ডিজিটাল সিপিএম: সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন দিয়ে সদস্য আহ্বান বামেদের

ওয়েব ডেস্ক: নতুন প্রজন্মের কাছে গ্রহণযোগ্যতা বাড়াতে এবার ডিজিটাল সিপিএম। সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন দিয়ে ডিজিটাল ভলেন্টিয়ার হওয়ার আহ্বান জানাল বাম দল। আজই এই বিজ্ঞাপন দেখা যায় সোশ্যাল মিডিয়ায়। প্রসঙ্গত, যুগ বদলের সঙ্গে সঙ্গে মাঠে ময়দান থেকে রাজনৈতিক যুদ্ধ যেমন পৌঁছে গেছে রেডিও, টিভির মতো ইলেকট্রনিক মিডিয়ায়, তেমনি আরও একধাপ পেরিয়ে …

আরও পড়ুন »

“দিদিকে বলো” সফল করতে ৬৫ বছর পর টি-শার্ট পড়লেন জটু লাহিড়ী

নীল রায়। ৬৫ বছরের রাজনীতিক জীবনে কোনদিনও টি-শার্ট পড়েছেন বলে মনে করতে পারলেন না তিনি! কিন্তু, দলনেত্রীর নির্দেশে ৮৪ বছর বয়সে “দিদিকে বলো” উদ্যোগ সফল করতে গায়ে টি-শার্ট চড়ালেন শিবপুরের তৃণমূল বিধায়ক জটু লাহিড়ী। বৃহস্পতিবার শিবপুর এলাকার পল্লী মঙ্গল সমিতির হলে “দিদিকে বলো” প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন অশীতিপর রাজনীতিক। গত …

আরও পড়ুন »

“দিদিকে বলো” দিয়ে মমতার ভাবমূর্তিকেই চ্যালেঞ্জের মুখে ফেলেছেন পিকে

নীল রায়। “দিদিকে বলো” নিয়ে বাংলার রাজনীতিতে নিজের ইনিংস শুরু করেছেন ভোটগুরু প্রশান্ত কিশোর। তাঁর সংস্থা আইপ্যাক আবার প্রথম দিনেই দাবি করেছে, মাএ ২৪ ঘন্টায় “দিদিকে বলো”-র হেল্পলাইন নম্বরে ফোন করে নিজেদের সমস্যা তথা অসুবিধার কথা জানিয়েছেন এক লাখ মানুষ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও পিকের এই উদ্যোগে খুশি। কিন্তু, বাংলার রাজনৈতিক …

আরও পড়ুন »

স্মৃতিতে মুকুল, শিয়রে পিকে, ভাঙা হাটে কর্পোরেট মমতার দল

নীল রায়: তৃণমূল নেতাদের স্মৃতিচারণায় এখন উঠে আসছেন মুকুল। যত দিন যাচ্ছে মমতাকে বাদ দিলে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব (খাতায় কলমে শীর্ষ নেতৃত্ব ) বুঝতে পারছেন দলে তাঁরা নাম কা ওয়াস্তে। অনেকটা পাড়ার পুজোর হ্যান্ড বিলে ‘যাদের না হলে চলে না’ শিরোনামে পিঙ্কি, সোনাই, মন্টু, কানু, রিঙ্কি, বাপি, মিষ্টি বাপি, দুষ্টু …

আরও পড়ুন »

বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তার দাবিতে বাংলাদেশ হাইকমিশনে বিক্ষোভ বিজেপির

ওয়েব ডেস্ক: বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তার দাবিতে শহরের বাংলাদেশ ডেপুটি হাই কমিশনে বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার হলেন বিজেপি নেতা কর্মীরা। এদিন গ্রেফতার হন বিজেপি নেতা মোহিত রায় সহ প্রায় ৩২ জন। রাজ্য বিজেপির অভিযোগ করে,  বিক্ষোভ দেখানোর সুযোগই দেয়নি পুলিশ। যাওয়া মাত্রই গ্রেফতার করা হয় কর্মী সমর্থকদের। রাজ্য বিজেপির সহ সভাপতি বিশ্বপ্রিয় …

আরও পড়ুন »

বৃক্ষরোপণে বিশ্বরেকর্ড ইথিওপিয়ার

ওয়েব ডেস্ক: বৃক্ষরোপণ করে বিশ্বরেকর্ড করল ইথিওপিয়া। একদিনে মোট ৩৫০ মিলিয়ন গাছ রোপণ করল পূর্ব আফ্রিকার এই দেশ। বর্তমান বিশ্বে প্রাকৃতিক ভারসাম্য যেখানে নষ্ট হয়ে গিয়েছে, সব জায়গায় জলবায়ুর পরিবর্তন ঘটে যাচ্ছে। কোথাও বৃষ্টি নেই। আবার কোথাও বন্যা । সেখানে এই ধরনের একটি পদক্ষেপকে সম্মান জানাল গোটা বিশ্ব। বিশ্ব উষ্ণাণের …

আরও পড়ুন »

মাত্র ১০ টাকায় দেশের বিভিন্ন ধর্মীয় স্থানে ভ্রমণের সুযোগ, সৌজন্যে ভারতীয় রেল

ওয়েব ডেস্ক: এবার মাত্র ১০ টাকায় দেশের একাধিক ধর্মীয় স্থানে ভ্রমণের সুযোগ করে দিল দেশের রেলমন্ত্রক। ১০ টাকা থেকে শুরু হলেও সর্বোচ্চ ট্যুর প্যাকেজ কিন্তু ৩৯ হাজার ২৯০ টাকা। আইআরসিটিসির পক্ষ থেকে এমন ১০০টি ট্যুর প্যাকেজের অফার দেওয়া হয়েছে। এই প্রসঙ্গে রেলের বক্তব্য, ট্রেনে করে ধর্মীয় স্থানে ভ্রমণের চাহিদা বাড়ছে। …

আরও পড়ুন »

এবার শহরের বৃদ্ধ দম্পতিদের বাড়ির সামনে সিসিটিভি, নির্দেশ পুলিশ কমিশনারের

ওয়েব ডেস্ক: প্রবীন নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ প্রশাসনের। এবার শহরের একাকী বৃদ্ধ দম্পতির বাড়ির বসানো হবে সিসিটিভি। এমনই নির্দেশ দিলেন পুলিশ কমিশনার অনুজ শর্মা। প্রসঙ্গত, সাম্প্রতিককালে একাধিক একাকী বৃদ্ধ দম্পতীর খুনের ঘটনা ঘটেছে কলকাতায়। নেতাজিনগরের বৃদ্ধ দম্পতির খুনের পরেই নড়েচড়ে বসে প্রশাসন। গতকালই এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন …

আরও পড়ুন »